Friday, February 6, 2026
বাড়িরাজ্যশুক্রবার অভিযান চালাতে গিয়ে ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে পড়ল নিগম কর্তৃপক্ষ, আক্রান্ত নিগমের...

শুক্রবার অভিযান চালাতে গিয়ে ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে পড়ল নিগম কর্তৃপক্ষ, আক্রান্ত নিগমের কর্মী, ট্রেড লাইসেন্সের জন্য বন্ধ করে দিল দোকান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ ফেব্রুয়ারি :শহরের বেআইনি ব্যবসায়ীদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে আগরতলা পুর নিগম। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নির্দেশে এবং মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে প্রতিদিন চলছে শহরে বুলডোজার। বেআইনিভাবে শহরের ফুটপাত দখল করে ব্যবসা করা যাবে না। বুধবার রাত থেকে এই বুলডোজার শুরু হয়েছে। দলমত নির্বিশেষে এবং শহরবাসীর স্বাচ্ছন্দ বোধের দিকে গুরুত্ব দিয়ে আগরতলা পুর নিয়মের উচ্ছেদ অভিযান অব্যাহত। শুক্রবার সকাল ১১ টা থেকে দুর্গা চৌমুহনী এলাকায় শুরু হয় উচ্ছেদ অভিযান। ফুটপাতে দোকান সহ অন্যান্য সামগ্রী ভেঙ্গে ফেলা হয়।

 পরে প্রগতি রোড থেকে লেক চৌমুহনী বাজার পর্যন্ত চলে এই উচ্ছেদ অভিযান। পাশাপাশি পোস্ট অফিস চৌমহনি, শকুন্তলা রোড, হরিগঙ্গা বসাক রোড এলাকায় অভিযান চালায় নিগম কর্তৃপক্ষ। কিন্তু এদিন অভিযানে নিগমের টাস্কফোর্স ব্যবসায়ীদের ক্ষোভের মুখে পড়ে। ব্যবসায়ীরা দাবি করেন আগে আমাদের বসার জন্য বিকল্প জমির বন্দোবস্ত করে দেন। তখন নিগমের এক অফিসার ব্যবসায়ীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তখন সেই ব্যবসায়ী বলেন ১৯৬৫ থেকে এই জায়গায় ব্যবসা করে আসছেন, এমন নিয়ম আগে তারা কখনো জানতে পারেননি। কেন নিয়ম না জানিয়ে অভিযান চালানো হচ্ছে? তখন পাল্টা নিগমের অফিসার জানিয়ে দেন নিয়ম সব সময় ছিল আপনাদের জানায়নি! এর পরিপ্রেক্ষিতে ব্যবসায়ী বলেন যদি নিয়ম থেকে থাকে তাহলে কেন না জানিয়ে এভাবে অভিযান চালিয়ে যাচ্ছে নিগম কর্তৃপক্ষ? তাই আপনাদের নাম এবং ফোন নম্বর দিয়ে যান বলে দাবি করলে নিগমের অফিসার বলেন যদি আপনাদের দোকানের সাইনবোর্ড এডভারটাইজ করেন তাহলে অবশ্যই নিগম থেকে অনুমতি নিতে হবে।

এগুলি বারবারই মাইকিং করে ব্যবসায়ীদের অবগত করা হয়েছে। পাল্টা ক্ষুদ্ধ ব্যবসায়ী বলেন সব সময় দোকানে সবাই থাকে না। তাই দোকানে গিয়ে তাদের জানানো দায়িত্ব নিগমের। কারণ ব্যবসা করার জন্য নিগমকে কর প্রদান করেন ব্যবসায়ীরা। পরবর্তী সময় দুই পক্ষের বাক বিতন্ডা নিয়ন্ত্রণে আসে। এদিকে হরিগঙ্গা বসাক রোডের মা দুর্গা টেক্সটাইলার্স বন্ধ করে দেয় আগরতলা পৌর নিগম। জানা যায়, নিগম কর্তৃপক্ষ অভিযান চালানোর সময় মা দুর্গা টেক্সটাইলার্সের একজন কর্মচারী নিগমের টাস্ক ফোর্সকে ধাক্কা দেয়। তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। অভিযুক্ত কর্মী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিগমের কর্মীরা ট্রেড লাইসেন্স দেখতে চায় টেক্স টেইলার্সের মালিকের কাছে। তখন জানতে পারে ট্রেড লাইসেন্স নেই। তখন দোকানটি বন্ধ করে দেয় নিগম কর্তৃপক্ষ। ব্যবসায়ীকে বলা হয়েছে বেআইনিভাবে ব্যবসা করার জন্য এই দোকানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে নিগমের তরফে। মেয়র দীপক মজুমদারের উপস্থিতিতে চলে এই অভিযান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এবং যারা বেআইনি দখলদারদের উস্কানি দিচ্ছে, তাদের ব্যক্তিগত স্বার্থ জড়িত আছে বলেও তিনি উল্লেখ করেন।

মেয়র জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে শহরবাসীর স্বাচ্ছন্দ্য বোধের দিকে গুরুত্ব দেওয়া হয়।  শহরবাসীর স্বাচ্ছন্দ্যতার উর্ধ্বে উঠে কোন কিছু নয়। তাই অভিযান শুরু হয়েছে। তারপরও যারা ফুটপাত দখল করবে তাদের বিরুদ্ধে অভিযান চলবে। পাশাপাশি যারা বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ক্ষুদ্র ব্যবসায়ীরা যদি কারোর কথা শুনে তারপরও ফুটপাত দখল করার চেষ্টা করে তাহলে তাদের ক্ষতি হবে বলে জানিয়ে দেন মেয়র। আরো বলেন মানুষ জানে যারা তাদের উস্কে দিয়ে ফুটপাত দখল করার চেষ্টা করছে তাদের স্বার্থ কি! এদিন রাজধানীর দুর্গা চৌমহনি বীজ সংলগ্ন এলাকায় রাস্তার পাশে থাকা বেআইনিভাবে মাংস বিক্রেতাদেরও উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে রাস্তার পাশে আইন কানুনকে তোয়াক্কা না করে মাংস বিক্রি করছিলেন। যা অন্যতম দৃশ্য দূষণ বলে ধরে নেওয়া হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য