Friday, February 6, 2026
বাড়িরাজ্যবাড়ি থেকে উদ্ধার ৫-৭ কুকুরের ব্যাগ ভর্তি মৃতদেহ, শেল্টার হাউজের আড়ালে চলছে...

বাড়ি থেকে উদ্ধার ৫-৭ কুকুরের ব্যাগ ভর্তি মৃতদেহ, শেল্টার হাউজের আড়ালে চলছে রোমহর্ষক ঘটনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ ফেব্রুয়ারি :বি এস এন এল -এর প্রাক্তন চিফ টেলিকম সুপারভাইজার সুনীল চন্দ্র দাসের বাড়িতে কুকুর, বিড়াল, বানরের  অঘোষিত শেল্টার হাউজ খুলে গুরুতর অভিযোগে জড়ালেন দুই মহিলা। ঘটনা রাজধানীর বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন এলাকায়। দীর্ঘদিন ধরে বাড়িতে কুকুর বিড়াল প্রতিপালন করার নাটক মঞ্চস্থ করে আড়ালে হাড় হিম করে দেওয়ার মত কাণ্ডকারখানা সংগঠিত করলেন দুই মহিলা। শুক্রবার পশম সামাজিক সংস্থা এবং ত্রিপুরা ওয়ার্ল্ড লাইফের পক্ষ থেকে বাধারঘাট স্থিত সুনীল চন্দ্র দাসের বাড়িতে অভিযান চালালে নিবেদিতা এবং শান্তা দাস নামে দুই মহিলার বাধার মুখে পড়তে হয় প্রতিনিধি দলকে।

 শেষ পর্যন্ত পুলিশকে ডেকে এলে যখন বাড়িতে অভিযান চালায় তখন দেখতে পায় পাঁচ থেকে সাতটি কুকুরের দেহ ব্যাগ ভর্তি অবস্থায় পড়ে আছে। প্রচন্ড দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে কুকুর, বিড়াল এবং একটি বানরকে প্রতিপালন করছেন দুই মহিলা। বাড়ির ফ্রিজ থেকে উদ্ধার হয় মেয়াদ উত্তীর্ণ ঔষধ, মেয়াদ উত্তীর্ণ খাবার সহ কিছু সিরিঞ্জ। এই বিষয়গুলি জিজ্ঞাসা করতে গিয়ে চরম উত্তেজিত হয়ে উঠে দুই মহিলার বিরুদ্ধে অভিযোগ। আরো অভিযোগ স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে তারা অভিযান চালিয়েছে। এখন দেখার বিষয় তদন্তে কি বের হয়ে আসে।

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কেউ কেউ মনে করছে তারা কুকুর বিড়াল নিয়ে কোনো রকম ব্যবসা চালিয়ে যাচ্ছে। না হলে বাড়ির গেটের সামনে একাধিক কুকুরের মৃতদেহ কেন করে আছে? একসাথে এতগুলো কুকুর মারা যাওয়ার কোন কারণ হতে পারে না। আরো প্রশ্ন হলো ব্যাগের ভেতর কেন কুকুরের মৃতদেহ গুলি ঢুকিয়ে রেখেছে দুই মহিলা? রাস্তা থেকে কুকুর ধরে এনে এই কান্ড কারখানা বহুদিন ধরেই চালিয়ে আসছেন বলে অভিযোগ। এর পেছনে কোন রকম কুচক্র জড়িত থাকতে পারে বলে ধারণা অনেকের।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য