Friday, February 6, 2026
বাড়িরাজ্যনিগমের অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে পুনর্বাসনের বন্দোবস্ত করতে দাবি বিরোধী...

নিগমের অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে পুনর্বাসনের বন্দোবস্ত করতে দাবি বিরোধী দলনেতার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ ফেব্রুয়ারি :আগরতলা শহরে পুর নিগমের অভিযান বর্বরচিত, অগণতান্ত্রিক এবং অমানবিক বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, আগরতলা শহরের সুন্দর্য্যায়ন বৃদ্ধি করতে হবে, বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়াতে হবে, পথচারীরা যাতে ফুটপাত দিয়ে চলাচল করতে পারে সেই সুযোগ সুবিধা সকলেই চায়। এর বিরোধী নয় কেউ। কারণ সময়ের সঙ্গে হাত ধরে লোক সংখ্যা বেড়েছে এবং বসতি বেড়েছে। শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান অধিকারে হয়েছে। তাই পুরনো পরিকাঠামোতে অসুবিধা হবেই।

তিনি বলেন, বামফ্রন্ট সরকার হকারদের বসার জন্য শহরের খাল গুলির উপর স্ল্যাব দিয়ে প্রসস্থতা বাড়ানো হয়েছে। বিভিন্ন জায়গায় স্টল নির্মাণ করা হয়েছে। উমাকান্ত স্টেডিয়ামের নিচেও দোকান খুলে বহু ব্যবসায়ীর  ব্যবসা করার জায়গা তৈরি করে দিয়েছে। এগুলোর মূল উদ্দেশ্য হলো হকারদের জায়গা দেওয়া। তাই সরকারের দায়িত্ব  আজকে যাদের উচ্ছেদ করছে তাদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা তৈরি করা। কারণ হকার, গাড়ি চালক সকলেই এই দেশের নাগরিক। বামফ্রন্ট সরকার রাজ্যের ৩৫ বছর ছিল। কখনো বুল ডোজার নামিয়ে এ ধরনের নির্মম চিত্র দেখায়নি।‌

কিন্তু এখন উচ্ছেদের পর তারা যখন মন্ডল নেতাদের টাকা খাওয়াবে তখন আর তাদের কেউ উচ্ছেদ করবে না। তিনি বলেন সরকারের উদ্দেশ্যে দাবি, সরকার এবং আগরতলা পুর নিগম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকাভুক্ত করে পুনর্বাসনের ব্যবস্থা করুক। পাশাপাশি সরকারের এই ধরনের নিতির বিরুদ্ধে সকলকে রাস্তায় নামতে হবে। নয়তো আজ অবৈধ ব্যবসায়ীদের উপর বুলডোজার চলছে, আগামী দিন বৈধ ব্যবসায়ীদের উপর চলবে বলে আশঙ্কা ব্যক্ত করেন বিরোধী দলনেতা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য