Thursday, February 5, 2026
বাড়িরাজ্যশিক্ষক সংকটের কারণে পরীক্ষার ১১ দিন আগে সড়ক অবরোধ

শিক্ষক সংকটের কারণে পরীক্ষার ১১ দিন আগে সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ ফেব্রুয়ারি : সুষ্ঠু বদলির নিতি না থাকায় শিক্ষক সংকটে ভুগছে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অথচ রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর অনুপাতে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা বেশি। কিন্তু সরকার ভোট ব্যাংক মজবুত রাখতে সুষ্ঠু বদলে নীতি আনতে বিলম্ব করছে। পূর্বতন সরকারের নীতিতে চলে দীর্ঘ আট বছরে কার্যকর হলো না সুষ্ঠু বদলে নিতি। এটাই বারবার প্রমাণ হচ্ছে রাজ্যে। শিক্ষক সরকারের কারণে পরীক্ষার মাত্র ১১ দিন আগে রাস্তা অবরোধ করতে বাধ্য হয় কচিকাঁচারা।

বৃহস্পতিবার সকাল থেকেই সোনামুড়া কমলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা রাস্তা অবরোধ করে টায়ার পুড়িয়ে প্রতিবাদ জানাতে বাধ্য হয়। তাদের বক্তব্য দীর্ঘ ছয় মাস ধরে বিদ্যালয়ে বায়ু সাইন্স ও ইংরেজি বিষয়ক শিক্ষক নেই। অথচ আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে তাদের পরীক্ষা। একাধিকবার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের কাছে দাবি জানিয়েছে। কিন্তু ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে শিক্ষক দেওয়া হয়নি। বিদ্যালয়ে মোট ৩৩৬ জন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা রয়েছেন দশজন। যেসব শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ে আছেন তারা সঠিকভাবে ইংরেজি ক্লাস নিতে পারে না, আবার কেউ কেউ কর্তব্যের গাফিলতি এবং উদাসীনতার কারণে চরম ব্যস্ততা দেখিয়ে ছাত্র-ছাত্রীদের ইংরেজি ক্লাস করায় না।

যার ফলে তাদের সিলেবাস তো দূরের কথা, পাঠ্যপুস্তকের একাধিক অধ্যায় পড়ানোই হয়নি। পরীক্ষায় কিভাবে বসবে সেই চিন্তায় আছে ছাত্রছাত্রীরা। তাদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জেলা শিক্ষা আধিকারিক। তিনি বলেন খুব দ্রুতই তাদের দাবি অনুযায়ী শিক্ষক দিয়ে সংকট মেটানো হবে। ছাত্র-ছাত্রীদের আরও প্রশ্ন শিক্ষক সংকটের কারণে তারা তিতি বিরক্ত হয়ে দীর্ঘ ৩০ মিনিট ধরে রাস্তায় রোদের মধ্যে বসে আন্দোলন করছে। অথচ সরকারি বাবুরা এসে বলছেন বিদ্যালয়ের গিয়ে তাদের সঙ্গে কথা বলবে। রাস্তায় রোদ, কথা বলতে পারবেন না। যাইহোক ছাত্রছাত্রীদের দাবি অবিলম্বে যদি শিক্ষক সংকট মেটানো না হয় তাহলে তারা আন্দোলন চালিয়ে যাবে। জেলা শিক্ষা অধিকারিক জানান, সুষ্ঠু বদলি নীতি চালু করবে সরকার। তখন আর এই সমস্যা হবে না ছাত্র-ছাত্রীদের।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য