Thursday, February 5, 2026
বাড়িরাজ্যউচ্ছেদের ভয়ে দোকান ভাঙতে শুরু করেছেন ব্যবসায়ীরা, কেউ কেউ বলছেন মেয়র ভগবান!

উচ্ছেদের ভয়ে দোকান ভাঙতে শুরু করেছেন ব্যবসায়ীরা, কেউ কেউ বলছেন মেয়র ভগবান!

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ ফেব্রুয়ারি : বুধবার রাত থেকে আগরতলা শহরে শুরু হয়েছে বুলডোজার। যা দেখে বেআইনি ব্যবসায়ীদের মধ্যে কম্পন শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে আগরতলা শহরের খাস জমি এবং সরকারি জমি দখল করে ব্যবসা করে আসছে কিছু ব্যবসায়ী। এর মধ্যে অন্যতম হলো রাজধানীর হাওড়া মার্কেট। বহু অসামাজিক কার্যকলাপে জড়িত এই মার্কেটের একটা বড় অংশের ব্যবসায়ীরা। বটতলা ফাঁড়ির পুলিশের গেটে বিপরীতে মার্কেটটি হলেও কখনো পুলিশ মার্কেটটি নিয়ন্ত্রণে আনতে পারেনি। কারণ পকেট ভারি ছিল এর পেছনে বড় সমস্যা।

কিন্তু এবার আগরতলা পুর নিগম এই মার্কেটটি আধুনিক মার্কেটের আওতায় নিয়ে আসতে উদ্যোগ গ্রহণ করেছেন। কারণ মার্কেটে সঙ্গে করে উঠতে চলেছে স্মার্ট সিটি পয়সায় বিনোদন পার্ক। পার্কে প্রতিদিন আসবে বহু পর্যটক। তারা এসে যদি হাওড়া মার্কেটের কারণে কোন ধরনের সমস্যার শিকার হয় তার জবাবদেহি হবে সরকার এবং প্রশাসন। তাই উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে নিগম কর্তৃপক্ষ। মেয়র ইতিমধ্যে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে বলেন অবিলম্বে তারা যেন দোকান ঘর ভেঙে বাজার থেকে সরে যান। কিন্তু যারা বৈধ ব্যবসায়ী রয়েছে তাদের জন্য আন্তরিক নিগম। তারপর বাজারের কিছু বৈধ ব্যবসায়ী সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনের সঙ্গে সহমত পোষণ করতে। সে মোতাবেক কিছু বৈধ ব্যবসায়ী ইতিমধ্যে দোকান ভেঙে নিতে শুরু করেছেন। তাদের বক্তব্য যদি ৭ ফেব্রুয়ারির মধ্যে দোকান না সরানো হয় তাহলে ৮ ফেব্রুয়ারি সকাল বেলা ঘুম থেকে উঠে দোকান খুলতে এসে দেখবে তাদের দোকান নেই।

তাই ইতিমধ্যে সমস্ত সরঞ্জাম সহ দোকান সরিয়ে নেওয়া হচ্ছে। নিগমের মেয়র তাদের আশ্বস্ত করেছেন এক মাসের মধ্যে বিকল্প হিসেবে একই জায়গায় দোকান ঘর নির্মাণ করে দেবে। আবার কেউ কেউ বলেন, মেয়র তাদের কাছে ভগবানের মতো। তাই ইতিমধ্যে দোকান ভাঙতে শুরু করেছেন ব্যবসায়ীরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য