Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যনষ্ট করা হল নেশা জাতীয় কফ সিরাপ

নষ্ট করা হল নেশা জাতীয় কফ সিরাপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ জানুয়ারি :বোধজংনগর এলাকায় হাই লেবেল ড্রাগ ড্রেস্ট্রয় কমিটির উদ্যোগে নষ্ট করা হল নেশা জাতীয় কফ সিরাপ। ২০২৫ সালের ১৭ অক্টোবর জিরানিয়া রেলটেশনে রেলের ওয়াগন থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ। বুধবার আদালতের নির্দেশে উদ্ধার হওয়া সেই সকল নেশা জাতীয় কফ সিরাপ বোধজংনগর এলাকায় ধ্বংস করা হয় হাই লেবেল ড্রাগ ড্রেস্ট্রয় কমিটির উপস্থিতিতে।

এইদিন প্রায় ১ লক্ষ ৭ হাজার ৮০০ বোতল নেশা জাতীয় কফ সিরাপ ধ্বংস করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ২ কোটি ১২ লক্ষ টাকা। এইদিন নেশা সামগ্রী ধ্বংস করার সময় উপস্থিত ছিলেন হাই লেবেল ড্রাগ ড্রেস্ট্রয় কমিটির চেয়ারম্যান অভোলা রমেশ রেড্ডি, কমিটির দুই সদস্য অনির্বাণ দাস ও এসপি ট্রাফিক। হাই লেবেল ড্রাগ ড্রেস্ট্রয় কমিটির চেয়ারম্যান অভোলা রমেশ রেড্ডি জানান ১৭ অক্টোবর জিরানিয়া রেল স্টেশন থেকে বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার হয়। আদালতের নির্দেশ এইদিন সেই সকল নেশা জাতীয় কফ সিরাপের বোতল ধ্বংস করা হয়েছে। এইদিন প্রায় ১ লক্ষ ৭ হাজার ৮০০ বোতল নেশা জাতীয় কফ সিরাপ ধ্বংস করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ২ কোটি ১২ লক্ষ টাকা। এই সকল নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধারের ঘটনায় ৫ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ধৃতরা জেল হেপাজতে রয়েছে। সহসাই এই মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য