Monday, August 10, 2026
বাড়ি রাজ্য সরকারি অনুষ্ঠানে খাবার নিয়ে বিশৃঙ্খলা

সরকারি অনুষ্ঠানে খাবার নিয়ে বিশৃঙ্খলা

সরকারি অনুষ্ঠানে খাবার নিয়ে বিশৃঙ্খলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জানুয়ারি :সোমবার ১৯ জানুয়ারি ৪৮ তম ককবরক দিবসের মূল অনুষ্ঠান হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে অংশ নেয়। সকাল সাতটার সময় অনুষ্ঠান শুরু হওয়ার পর ছাত্র-ছাত্রীদের প্রথম অবস্থায় কেক এবং একটি ফুটি দেওয়া হয় ব্রেকফাস্ট হিসেবে। অনুষ্ঠান শেষে দুপুর সাড়ে বারোটার নাগাদ ছাত্র ছাত্রীদের একটি কমলা লেবু, বাঙ্গুই দেওয়া হয়েছে।

কিন্তু প্যাকেটের আকার বড় হওয়ায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ছাত্রছাত্রী ও অভিভাবক মহলের মধ্যে। প্রচার হয়েছে বাঙ্গই ছাড়া কিছুই দেওয়া হয়নি। কিন্তু ছাত্রছাত্রীরা জানায় সকালে আসার পর তাদের ব্রেকফাস্ট এর জন্য কেক এবং ফুটি দেওয়া হয়েছে, অনুষ্ঠান শেষে তাদের বাঙ্গই এবং কমলা দেওয়া হয়েছে। অপরদিকে শিক্ষা দপ্তরের এক কর্মী জানান, একসাথে সবগুলি খাবার প্যাকেটে দেওয়া সম্ভব নয় বলে পৃথকভাবে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের। যার কারণে কেউ কেউ মনে করছে শুধুমাত্র বাঙ্গই দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের। কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। যেভাবে টেন্ডার হয়েছিল সেভাবেই খাবার বিতরণ করা হয়েছে। তবে যে অভিযোগ রাজ্যের শিক্ষা দপ্তরের বিরুদ্ধে উঠেছে সেটা এখন তদন্ত সাপেক্ষ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha