Monday, August 10, 2026
বাড়ি রাজ্য দিল্লিতে ত্রিপুরা ভবন ও বীর টিকেন্দ্রজিৎ মার্গের এক্সটেনশন প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ত্রিপুরা ভবন ও বীর টিকেন্দ্রজিৎ মার্গের এক্সটেনশন প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ত্রিপুরা ভবন ও বীর টিকেন্দ্রজিৎ মার্গের এক্সটেনশন প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জানুয়ারি :সোমবার দিল্লিতে ত্রিপুরা ভবন ও বীর টিকেন্দ্রজিৎ মার্গের এক্সটেনশন প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা.মানিক সাহা। এই প্রকল্পের আনুমানিক ব্যয় ২.১৫ কোটি টাকা। এ প্রকল্পের দ্বারা ছয়টি কক্ষ এবং দুইটি হল কক্ষ থাকবে।

শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, সমাজকল্যাণ মন্ত্রী টিংকু রায়, উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন, শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য বিধায়ক এবং আধিকারিকরা। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, বর্তমানে উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা সার্বিক উন্নয়নের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা ভবন গড়ে উঠলে রোগীদের জন্য বিশেষ করে সুবিধা হবে। তারা পরিষেবা নিতে আসতে পারবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha