Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যমহিলাদের দাবিয়ে রেখে কোনোভাবেই সমাজ এগিয়ে যেতে পারে না : মুখ্যমন্ত্রী

মহিলাদের দাবিয়ে রেখে কোনোভাবেই সমাজ এগিয়ে যেতে পারে না : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।১৭ জানুয়ারি: শনিবার ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ত্রিপুরা শাখার উদ্যোগে আগরতলা শহরের পাঁচটি ওয়ার্ডে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রেডক্রস সোসাইটির এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, যারা এভাবে দান করে তাদের মধ্যে আত্মতৃপ্তি আসে। তারা অত্যন্ত আনন্দ পায়।

তাদের দেখে যারা এখনো এগিয়ে আসেনি তাদেরও এগিয়ে আসতে হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন রেড ক্রস সোসাইটি সর্বদা সামাজিক কাজ করে থাকে। বর্তমান সরকার প্রতিষ্ঠার পূর্বে রাজ্যে রেড ক্রস সোসাইটির অস্তিত্ব ছিল কিনা বুঝা দায় ছিল। কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠার পর রেড ক্রস সোসাইটি উজ্জিবিত হয়েছে। বর্তমানে রেড ক্রস সোসাইটির রাজ্য শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি জেলা স্তরেও কমিটি গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, দানের মধ্য দিয়ে একে অপরের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। বিগত দিনে লক্ষ্য করা যেত কোন বিধায়ক নির্বাচিত হলে তাকে আর এলাকাতেই দেখা যেত না, এখন কিভাবে জনসংযোগ বজায় রেখে কাজ করা যায় তার জন্য প্রতিযোগিতা চলছে।

মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে আরো বলেন মহিলাদের যাতে কোন ভাবে হয়রানি হতে না হয় তার জন্য সরকার বিভিন্নভাবে পদক্ষেপ গ্রহণ করেছে। চাকুরী ক্ষেত্রে মহিলাদের সংরক্ষণের ব্যবস্থা বাড়ানো হয়েছে। অন্যদিকে মহিলাদের সুরক্ষার জন্য রাজ্যে মহিলা থানার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। সরকারের এই উদ্যোগের পেছনে মূলত কারণ হলো মহিলাদের আত্মনির্ভরের খুব প্রয়োজন হয় উঠেছে। সরকার ৫ লক্ষের মতো মহিলাদের এস এস জি গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছে। এছাড়া ছাত্রীদের মধ্যেও সরকার বিশেষভাবে সুযোগ সুবিধা প্রদান করে চলেছে। যেমন নবম শ্রেণীর ছাত্রীদের বাইসাইকেল এবং দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ কৃতি ছাত্রীদের স্কুটি প্রদান করছে। সুতরাং কাউকে দাবিয়ে সমাজ যাতে গঠন না হয় সেই দিশা নিয়ে কাজ করছে সরকার। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দুঃস্থ পরিবারদের হাতে কম্বল তুলে দেন। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ছাড়াও উপস্থিত ছিলেন রেডক্রস সোসাইটির উদ্যোক্তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য