স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ জানুয়ারি :প্রতি বছরের মতো এবছরও স্টাইপেন্ড নিয়ে সমস্যা বিভিন্ন দপ্তরে। প্রতিদিন চলছে দপ্তরগুলিতে ছাত্র-ছাত্রীদের দৌড়ঝাঁপ। স্টাইপেন্ডের দাবিতে ওবিসি দপ্তরে ডেপুটেশন প্রদান করল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা। বৃহস্পতিবার কলেজ পড়ুয়া ওবিসি ভুক্ত ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়ে দপ্তরের আধিকারিক মধু চন্দ্রিমা দাসের নিকট ডেপুটেশন প্রদান করে।
পড়ুয়া জানায় তারা এই নিয়ে বহুবার দপ্তরের অধিকর্তার দ্বারস্থ হয়েছে। প্রতিবারই তাদেরকে আশ্বাস দেওয়া হয়। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। স্টাইপেন্ডে না পাওয়ার ফলে তারা কলেজে রেজিস্ট্রেশন করতে পারছে না। কলেজ থেকে তাদেরকে চাপ দেওয়া হচ্ছে। যার কারনে তাদের পড়ালেখার উপর প্রভাব পড়ছে। বিভিন্ন সময় দপ্তর থেকে বিভিন্ন সমস্যার কথা তাদেরকে বলা হয়। ৫ থেকে ৬ মাস ধরে তারা স্টাইপেন্ডের জন্য ঘুরছে। তাদের একটাই দাবি অবিলম্বে তাদের স্টাইপেন্ডে যেন সহসাই মিটিয়ে দেওয়া হয়।

