Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যলিপিকার পরিবারের পাশে দাঁড়ালেন সভাধিপতি

লিপিকার পরিবারের পাশে দাঁড়ালেন সভাধিপতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ জানুয়ারি : সালেমার গৃহবধূ লিপিকা শর্মা হত্যাকাণ্ডে বিচারের আশ্বাস দিয়ে শোকহত পরিবারের পাশে দাঁড়ালেন জেলা সভাধিপতি। গত মঙ্গলবার লিপিকা শর্মার রক্তাক্ত দেহ উদ্ধার হয় ঘরের পেছন থেকে। এই ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে নিহত গৃহবধূর বাপের বাড়িতে উপস্থিত হন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস।

সভাধিপতি সংবাদ মাধ্যমের কাছে জানান, একজন গৃহবধূর এভাবে মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে অপরাধীরা কোনোভাবেই পার না পায়। দোষীদের চিহ্নিত করে দ্রুত কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে। এরপর তিনি পরিবারের হাতে প্রাথমিক সহযোগিতার জন্য কিছু আর্থিক অনুদান তুলে দেন।

 গৃহবধূর বাড়ি থেকে বেরিয়ে সভাধিপতি সুস্মিতা দাস যান সালেমা ব্লকের ডাববাড়ি গ্রামপঞ্চায়েত এলাকায়। সেখানে কিছুদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাদশ শ্রেণীর স্কুল ছাত্রী বর্ষা দাসের অকাল মৃত্যু ঘটে। সভাধিপতি বর্ষার পিতা বাবুল দাসের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। একজন মেধাবী ছাত্রীর এমন অকাল মৃত্যুতে তিনি শোক প্রকাশ করেন এবং সেই পরিবারকেও আর্থিক সহায়তা প্রদান করেন।এদিনের এই কর্মসূচিতে সভাধিপতির সঙ্গে ছিলেন সালেমা আরডি ব্লকের বিএসি চেয়ারম্যান বিমল দেববর্মা সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য