Monday, August 24, 2026
বাড়ি রাজ্য মন রেগা বাঁচাও সংগ্রাম কর্মসূচি নিয়ে বৈঠক

মন রেগা বাঁচাও সংগ্রাম কর্মসূচি নিয়ে বৈঠক

মন রেগা বাঁচাও সংগ্রাম কর্মসূচি নিয়ে বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ জানুয়ারি : ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মন রেগা বাঁচাও সংগ্রাম কর্মসূচি নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রদেশ কংগ্রেস ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা।

বিধায়ক সুদীপ রায় বর্মণ বৈঠকে আলোচনা করতে গিয়ে বলেন মন রেগার নাম পরিবর্তন করে নতুন একটি আইন প্রণয়ন করা হয়েছে। এই আইনের বিরোধিতা করতে কংগ্রেস দলের সকল কর্মীদের রাস্তায় নামতে হবে। মানুষকে বুঝাতে হবে। নতুন আইনে বলা হয়েছে ১২৫ দিনের কাজ দেওয়া হবে। বাস্তবে যখন ১০০ দিনের কাজ বরাদ্দ ছিল, তখন বিজেপি সরকার বছরে ৫০ দিনের কাজ দিতে পারে নি। নতুন আইনে ১২৫ দিনের কাজের কথা বলে মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে। দেশের বর্তমান সরকার গরিব বিরোধী সরকার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha