Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যশ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে সুবর্ণ জয়ন্তীর আয়োজন

শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে সুবর্ণ জয়ন্তীর আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ জানুয়ারি :  আগামী ৯ জানুয়ারি থেকে রাজধানীর বনমালিপুর স্থিত শ্রীশ্রী রামঠাকুর সেবা মন্দির প্রতিষ্ঠার বার্ষিক সুবর্ণ জয়ন্তী উৎসব-২০২৬ অনুষ্ঠিত হবে। ১৬ জানুয়ারি পর্যন্ত সেবা মন্দিরেই আয়োজিত হবে এই বিভিন্ন অনুষ্ঠান। আটদিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী সমারোহের মাঙ্গলিক সূচনা করবেন চট্টগ্রাম স্থিত কৈবল্যধামের শ্রীশ্রী রামঠাকুরের স্বরূপ সপ্তম মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য।

বুধবার আশ্রম প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের সাধারণ সম্পাদক স্বপন কুমার বনিক। তিনি অনুষ্ঠানসূচির ঘোষণা দিয়ে বলেন, ১০ জানুয়ারি এক বর্ণাঢ্য শোভাযাত্রা হবে আগরতলা শহরে। উপস্থিত থাকবে শত শত ভক্ত। ১১ জানুয়ারি রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এছাড়াও ক্যানসার হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করার আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে।

১২ জানুয়ারি, ২০২৬ সোমবার সন্ধ্যা সাড়ে ৬-টায় কীর্তনের আসরে অংশ নেবেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিল্পী জি-টিভি সা-রে-গা-মা খ্যাত পদ্ম পলাশ হালদার। ১৩ জানুয়ারি অধিবাস এবং অহোরাত্র হরিনাম যজ্ঞের শুভারম্ভ হবে। ১৬ জানুয়ারি সকালে কীর্তন সহযোগে শ্রীশ্রী ঠাকুরের চিত্রপট সহ নগর পরিক্রমার মাধ্যমে নামযজ্ঞের সমাপণ ঘটবে। সুবর্ণ জয়ন্তী বর্ষে সারা বছরব্যাপী সেবা মন্দিরের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কাজকর্মের উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া একটি সেবামন্দিরের সুবর্ণ জয়ন্তী স্মরণিকা ‘প্রেরণা’ প্রকাশিত হবে। আটদিনব্যাপী অনুষ্ঠানে সকল ভক্তপ্রাণ নাগরিকদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য