Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যগাছ কাটার সময় মৃত্যু এক ব্যক্তির

গাছ কাটার সময় মৃত্যু এক ব্যক্তির

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ জানুয়ারি : মঙ্গলবার উদয়পুর গর্জি এলাকায় গাছ কাটার সময় মৃত্যু এক ব্যক্তির। মৃতের নাম দেবাশীষ জমাতিয়া। গাছ কাটার সময় তার উপর ভেঙে পড়ে গাছ। সাথে সাথে স্থানীয়রা উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়।

কিন্তু গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা- নিরিক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে বাড়ির লোকজনরা গোমতী জেলা হাসপাতালে ছুটে যায়। তারা কান্নায় ভেঙে পড়ে। এদিকে কর্তব্যরত চিকিৎসক জানান, দেবাশীষ জমাতিয়ার‌ বয়স ৩৮। বর্তমানে গোমতী জেলা হাসপাতালের মর্গে রয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে বলে জানান। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য