Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যছাগল চুরি করতে এসে জনতার হাতে ধরা পরল  চোর

ছাগল চুরি করতে এসে জনতার হাতে ধরা পরল  চোর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ জানুয়ারি : ছাগল চুরি করতে এসে জনতার হাতে ধরা পরল এক চোর। শেষ পর্যন্ত সাধারণ মানুষ এই ছাগল চোরকে উত্তম মধ্যম দিয়ে তুলে দিল পুলিশের হাতে। ঘটনা কৈলাসহর মহকুমার গোবিন্দপুর এলাকায়। মঙ্গলবার দুপুরে ঘটে এই ঘটনাটি। TR 02 C 3449 নম্বরের একটি যাত্রীবাহী অটো গাড়িতে করে তিন যুবক এসে একটি ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এমনটাই অভিযোগ সাধারণ মানুষের।

প্রত্যক্ষদর্শীরা ছাগল চুরি করে পালিয়ে যাওয়া এই যাত্রীবাহী অটোর পিছু ধাওয়া করে। গোবিন্দপুর এলাকায় এসে এই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। বাকিরা পালিয়ে গেলেও শাকিল আলী নামের এক যুবককে আটক করে ফেলে স্থানীয়রা। তাকে উত্তম মধ্যম দিয়ে একটি খুঁটির সঙ্গে বেঁধে খবর পাঠানো হয় কৈলাসহর থানায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে এই চোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ আটক করে চুরির কাজে ব্যবহৃত অটো গাড়িটিকেও।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য