Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যবাজাজ শোরুমে তালা ঝুলিয়ে দিল শ্রমিক সংগঠন

বাজাজ শোরুমে তালা ঝুলিয়ে দিল শ্রমিক সংগঠন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ ডিসেম্বর : বিনা পারমিটে গত পাঁচ মাস ধরে বাজাজ সংস্থার পক্ষ থেকে রাজ্যে অটো বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হয়েছে ভারতীয় মজদুর মহাসংঘের কর্মকর্তারা। গত কয়েকদিন ধরে তারা বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি সংঘটিত করছে। অথচ পরিবহন দপ্তর এবং বাজাজ সংস্থার পক্ষ থেকে এই বিষয় নিয়ে মুখ খুলছে না। এরই মধ্যে বুধবার বিকালে কাশিপুর এলাকায় গিয়ে বাজাজ শোরুমে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের কাছে ভারতীয় মজদুর মহাসংঘের কর্মকর্তাদের কাছে দাবি জানায় তারা কিভাবে বিনা পারমিট অটো বিক্রি করছে সেই বিষয়ে জানানোর জন্য। কিন্তু কোনরকম সদুত্তর দিতে না পারায় সংগঠনের কর্মকর্তারা এবং কিছু অটোচালক মিলে শোরুমের ভেতর পরিস্থিতি উত্তপ্ত করে। দীর্ঘক্ষণ চলে বাক-বিতণ্ডা।

 পরে শোরুম থেকে বাজাজ সংস্থার কর্মীদের বাইরে বের করে আনেন। তারপর শোরুমে তালা ঝুলিয়ে দেন সংগঠনের কর্মকর্তারা। বিনা পারমিটে কিভাবে অটো বিক্রি করা হচ্ছে সেই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এমডিকে সংবাদ মাধ্যমের সামনে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিষয়টি অস্বীকার করেন। পরবর্তী সময় বিক্ষোভকারীরা জানান যতক্ষণ না পর্যন্ত তাদের সদুত্তর মিলবে ততক্ষণ পর্যন্ত তারা তালা দিয়ে রাখবে বাজাজ শোরুম। এদিকে এক অটো চালক জানান প্রায় পাঁচ মাস আগে তিনি অটো ক্রয় করেছিলেন বাজাজ শোরুম থেকে। পারমিটের জন্য কুড়ি হাজার দুশো টাকা দিয়েছিলেন। এখন পর্যন্ত পারমিট পান নি তিনি। যার কারণে হেনস্থার শিকার হতে হচ্ছে ট্রাফিক প্রশাসন দ্বারা। তবে পেছনে আসল রহস্য কি সেটা নিয়ে সরকার যতক্ষণ না পর্যন্ত মুখ খুলবে ততক্ষণ পর্যন্ত শ্রমিক সংগঠন বনাম সংস্থার মধ্যে এই ঝামেলা চলবে বলে মনে করছে সচেতন নাগরিক মহল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য