স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ ডিসেম্বর : আগরতলা শহরের অন্যতম নেশার আঁকড়া স্থল হাওড়া মার্কেট। বটতলা এলাকায় এই হাওড়া মার্কেট অবস্থিত। বাজারটি হাওড়া নদীর তীরবর্তী এলাকায় হওয়ার কারণে হাওড়া মার্কেট বলেই পরিচিত সাধারণ মানুষের কাছে। বাজারটির পরিবেশ সঠিক দিশায় আনার পরিকল্পনা নেওয়া হবে আগরতলা পুর নিগম। এর জন্য কড়া বার্তা দিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। বুধবার তিনি হাওড়া নদীর তীরবর্তী এলাকায় উন্নয়নমূলক কাজ পরিদর্শনে গিয়ে বলেন, আগরতলা পুর নিগম শহরের বাজারগুলি অত্যাধুনিক করার উদ্যোগ নিয়েছে। এর আওতায় আনা হবে হাওড়া মার্কেট।
এই হাওড়া মার্কেট দীর্ঘ দিন ধরে নেশার আকড়া হয়ে আছে। বহু পুরনো এই বাজারটির পাশেই হাওড়া নদীর তীরে পার্ক নির্মাণ সহ সৌন্দর্যায়ণ বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাই হাওড়া মার্কেটের পরিবেশ ঠিক না থাকলে মানুষ নদীর তীরবর্তী পার্কে আসতে চাইবে না। তাই অবিলম্বে বাজার কমিটির সাথে বৈঠক করে কিভাবে বাজারটি অত্যাধুনিক বাজার করা যায় এবং বাজারের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা যায় সেদিকে গুরুত্ব দেওয়া হবে। কেউ যদি আইন লঙ্ঘন করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। জনগণের স্বার্থে সরকার এবং আগরতলা পুর নিগম কাজ করছে। তাই জনগণের বাধা হয়ে দাঁড়াতে পারবেনা নেশা এবং স্থানীয় উশৃঙ্খল পরিবেশ। এমনটাই সাফ জানিয়ে দিলেন মেয়র। মেয়রের সঙ্গে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন নিগমের অন্যান্য আধিকারিক। দ্রুত সুন্দর্য্যায়নের কাজ সম্পূর্ণ করার জন্য নির্দেশ দিয়েছেন মেয়র।

