Friday, August 14, 2026
বাড়ি রাজ্য শিক্ষা ভবন ঘেরাও করে নিয়োগের দাবি হবু শিক্ষকদের, তাদের অভিযোগ কলঙ্কিত শিক্ষা ব্যবস্থা

শিক্ষা ভবন ঘেরাও করে নিয়োগের দাবি হবু শিক্ষকদের, তাদের অভিযোগ কলঙ্কিত শিক্ষা ব্যবস্থা

শিক্ষা ভবন ঘেরাও করে নিয়োগের দাবি হবু শিক্ষকদের, তাদের অভিযোগ কলঙ্কিত শিক্ষা ব্যবস্থা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ ডিসেম্বর : টেট পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রতিবছর রাস্তায় নেমে একসাথে সকলকে নিয়োগ করার জন্য আন্দোলন করা ট্রেডিশন হয়ে গেছে। ব্যতিক্রম হচ্ছে না এ বছরও। একসাথে নিয়োগের দাবিতে সোমবার শিক্ষা ভবন ঘেরাও করল টেট পরীক্ষায় উত্তীর্ণ চাকুরী প্রত্যাশীরা। তাদের অভিযোগ ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থার যে ব্যাঘাত ঘটছে সেটা অত্যন্ত চিন্তার বিষয়। তাদের নিয়োগের দাবিতে তারা এদিন সরকারের কাছে অজুহাত তুলে রাজ্যের পূর্বতন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সাধনা, প্রেরণা যে সমস্ত প্রকল্প রাজ্যের বিদ্যালয়েগুলির মধ্যে চালু করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন সেগুলি কোনটাই বাস্তবায়ন হয়নি শিক্ষক সংকটের কারণে।

ছাত্রছাত্রীরা শিক্ষক সংকটের কারণে রাস্তায় নেমে পুলিশের লাঠিপেটা খাচ্ছে। এগুলি ত্রিপুরা রাজ্যের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ত্রিপুরা রাজ্যের জন্য এগুলি কলঙ্ক। আগামী দিন রাজ্যের শিক্ষা ব্যবস্থা সঠিক জায়গায় নিয়ে আসতে ২০২৪ সালে ইউজিটি ৩৬৮ জন এবং জিটি ১৪৮৮ জন। তারা সকলে একসাথে নিয়োগ হলেও মাত্র ৫৫ শতাংশ শূন্য পদ পূরণ হবে। অথচ সরকার পূরণ করছে না। তাই সরকারের উদ্দেশ্যে দাবী শূন্য পদ পূরণ করার জন্য যাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে। নাহলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবে। সোমবার দীর্ঘক্ষণ চলে আন্দোলন। শেষ পর্যন্ত পুলিশ এসে হুবু শিক্ষকদের আন্দোলন নিয়ন্ত্রণে আনে। শেষ পর্যন্ত তারা মিছিল করে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে যায়। তখন পশ্চিম আগরতলা থানার পুলিশ গিয়ে মিছিল আটকে দেয়। আন্দোলনকারীদের আটক করে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha