Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যআগামী দিন পঞ্চায়েতের জন্য হবে বাজেট : মন্ত্রী কিশোর বর্মন

আগামী দিন পঞ্চায়েতের জন্য হবে বাজেট : মন্ত্রী কিশোর বর্মন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ ডিসেম্বর :  অ্যাকশন প্লেনে এগুচ্ছে পঞ্চায়েত। সোমবার পিপল প্লেন ক্যাম্পিং নামে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজধানীর অরুন্ধতী নগর স্থিত পঞ্চায়েত রিসোর্স সেন্টারের গ্রাম স্বরাজ ভবনে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করে পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন বলেন, এই কর্মশালার মূল উদ্দেশ্য হলো আগামী দিন যাতে পঞ্চায়েত স্তরে বাজেট তৈরি করা যায়। কিভাবে বাজেট তৈরি করতে হবে সেই প্রশিক্ষণ দেওয়া হবে। এতে করে আগামী দিন রাজ্যের ব্লকের ও পঞ্চায়েতের বাজেট হবে।

 ফলে পঞ্চায়েত দপ্তর পরিচালনার ক্ষেত্রে উন্নয়নমূলক যে সমস্ত পরিকল্পনা গুলি থাকবে সেগুলি বাস্তবায়ন করতে কতটা অর্থের প্রয়োজন সেটা সরকারের সামনে তুলে ধরার ক্ষেত্রে সহজ হবে। কারণ বিভিন্ন সময় দেখা যায় পরিকল্পনা এবং বাজেটের মধ্যে অসামঞ্জস্যতার কারণে সঠিকভাবে উন্নয়ন হয় না। তাই জনপ্রতিনিধি এবং পঞ্চায়েত দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তাদের প্রশিক্ষণ দেওয়া হবে কিভাবে এই বাজেট তৈরি করতে হবে। বিগত সরকারের সময় কাজের পরিকল্পনা হতো, অথচ এই পরিকল্পনা কাগজে-কলমেই থাকতো। বাস্তবায়ন হতো না।

গ্রাম সভাগুলি গুরুত্ব দেওয়া হতো না, দলীয় নির্দেশে সমস্ত কাজকর্ম হতো। উপরওয়ালার নির্দেশে যে কাজ হতো সেটার কোন মিল ছিল না। মন্ত্রী আরো বলেন, পঞ্চায়েত হল মানুষের সবচেয়ে কাছের বিধানসভা। পঞ্চায়েতে গিয়ে মানুষটার চাহিদা জাহির করে। সেখান থেকে যাতে মানুষ সঠিক পরিষেবা পায় তার জন্য পঞ্চায়েত ব্যবস্থাপনা সঠিক দিশায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার। সুতরাং, মানুষ সিদ্ধান্ত নেবে আগামী দিন পঞ্চায়েতে কিভাবে কাজ হবে। পঞ্চায়েতের মাধ্যমে সরকারকে জনগণের কাছে নিয়ে যেতে চেষ্টা করা হচ্ছে, জনগণের যাতে সরকারের কাছে যেতে না হয়। এমনটাই জানান মন্ত্রী কিশোর বর্মন। আয়োজিত এ দিনের কর্মশালায় মন্ত্রী কিশোর বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য