স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ ডিসেম্বর : ঘোষণা করা হল বার কাউন্সিল অফ ত্রিপুরার নির্বাচনের দিনক্ষণ। বার কাউন্সিল অব ত্রিপুরার অফিসে সাংবাদিক সম্মেলন করে বার কাউন্সিল অফ ত্রিপুরার নির্বাচনের রিটার্নিং অফিসার তথা উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি স্বপন চন্দ্র দাস জানান ২০২৫ সালের ১৯ ডিসেম্বর বার কাউন্সিল অফ ত্রিপুরার নির্বাচনের নোটিস জারি করা হয়েছে। ২০২৬ সালের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এই খসড়া ভোটার তালিকার দাবি আপত্তি জানানো যাবে পরবর্তী ৭ দিনের মধ্যে। ১৩ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৫ ও ১৬ জানুয়ারি প্রার্থীরা মনোনয়ন পত্র তুলতে পারবে। ১৯ জানুয়ারি প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে হবে। ২২ জানুয়ারি মনোনয়ন পত্র স্কুটিনি করা হবে। সেই দিন বিকাল ৫ টার মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ২১ ও ২২ ফেব্রুয়ারি ভোট গণনা অনুষ্ঠিত হবে। ২৫ ফেব্রুয়ারি অফিসিয়ালি ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

