Thursday, February 5, 2026
বাড়িরাজ্যশ্রম দপ্তরের সামনে গণঅবস্থান সি.আই.টি.ইউ -র

শ্রম দপ্তরের সামনে গণঅবস্থান সি.আই.টি.ইউ -র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ ডিসেম্বর : সি.আই.টি.ইউ -র রাজ‍্য কমিটির পক্ষ থেকে আগরতলা অফিস লেন স্থিত শ্রম দপ্তরের সামনে গণঅবস্থান সংগঠিত হয়। উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত, সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে সহ অন্যান্য নেতৃত্ব। সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত বক্তব্য রেখে বলেন ২০১৪ সালে দেশে বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একের পর এক আঘাত জনগণের উপর নেমে আসছে। মানুষকে দুর্বল করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এই সরকার।

এই চক্রান্ত ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানায় সিআইডিইউ। কিন্তু এই দেশকে যারা গড়ে তুলেছে তারা হলো শ্রমজীবী মানুষ। এই শ্রমিকরা সমাজ জীবনের অগ্রগতির ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করেছে। তাদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব কেন্দ্রের নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের জন্য আজ শেষ হয়ে যাচ্ছে। তিনি আরো বলেন মন রেগার উপর নির্ভর করে ভারতবর্ষের প্রায় ১০ কোটি মানুষ বেঁচে আছে। এই মন রেগা বন্ধ করতে সরকার ২০১৪ সাল থেকে ষড়যন্ত্র করে আসছে। পার্লামেন্টে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর তার সাংসদদের দ্বারা বিভিন্ন যুক্তি দেখিয়ে দাবি করছে মন রেগার কারণে মানুষ অলস হয়ে যাচ্ছে, দেশের সর্বনাশও হয়ে যাচ্ছে এবং দেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। যার তীব্র প্রতিবাদ করে আন্দোলন জারি রেখেছে সি আই টি ইউ। এই প্রতিবাদ আগামী দিন বৃহত্তর আকার ধারণ করবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য