স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ ডিসেম্বর : পানীয় জলের দাবিতে পথ অবরোধ উত্তর হুরুয়া গ্রামে। অভিযোগ গত তিন বছর ধরে গ্রামের সাত নম্বর ওয়ার্ডের প্রায় দুই শতাধিক পরিবার পানীয় জল থেকে বঞ্চিত। ঘটনা শনিবার সকালে উত্তর হুরুয়া গ্রামের সাত নম্বর ওয়ার্ড সংলগ্ন ধর্মনগর কালাছড়া সড়কে অবরোধ করে। অভিযোগ পানীয় জলের দাবিতে তারা বহুবার গ্রাম পঞ্চায়েত সহ সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করলেও তাদের সমস্যার সমাধান আজ পর্যন্ত করা হয়নি।
তাই বাধ্য হয়ে ওয়ার্ডের মহিলারা পথ অবরোধে সামিল হয়েছে। এদিকে এই ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান কালাছড়া ব্লকের ভিডিও নারায়ণ দেবনাথ, ধর্মনগর ডিডাব্লিউএস দপ্তরের এসডিও সোহেল আহমেদ সহ অন্যান্যরা। তারা আন্দোলনকারী মহিলাদের সাথে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে পথ অবরোধ প্রত্যাহার করা হয়। প্রথম গ্রামবাসীর দাবি অবিলম্বে পানীয় জলের বন্দোবস্ত করতে হবে তাদের জন্য। নাহলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানান।

