Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যআগরতলা-তেলিয়ামুড়া সড়কে বন্ধ বাস পরিষেবা

আগরতলা-তেলিয়ামুড়া সড়কে বন্ধ বাস পরিষেবা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ ডিসেম্বর : আগরতলার চন্দ্রপুর আইএসবিটি থেকে তেলিয়ামুড়া সড়কে বন্ধ বাস পরিষেবা। বাস চালক ও মালিকরা বাস পরিষেবা বন্ধ রাখে। ঘটনার সুত্রপাত হয় শুক্রবার বিকালে। জানা যায় শুক্রবার বিকালে আগরতলার চন্দ্রপুর আইএসবিটি থেকে একটি বাস গাড়ি তেলিয়ামুড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। বাস গাড়ির কন্ট্রাক্টর ছিলেন দীপঙ্কর ভক্ত। তিনি দীর্ঘ ২০ থেকে ২৫ বছর ধরে বাস গাড়িতে কন্ট্রাক্টর হিসাবে কাজ করে সংসার চালান। শুক্রবার বিকালে বাস গাড়িটি চম্পকনগর এলাকায় পৌঁছানোর পর এক মহিলা যাত্রী গাড়িতে উঠে।

গাড়িতে সিট খালি না থাকায় ঐ মহিলা যাত্রী গাড়িতে দাঁড়িয়েছিলেন। কন্ট্রাক্টর যাত্রীদের কাছ থেকে ভাড়া সংগ্রহ করার সময় ঐ মহিলা যাত্রীর শরীরে দীপঙ্করের হাত লাগে। তখনও সবকিছু ঠিকঠাক ছিল। গাড়িটি তেলিয়ামুড়া খোয়াই চৌমুহনীতে যাওয়ার পর ঐ মহিলা যাত্রী গাড়ি থেকে নেমে যান। তার পর ঐ মহিলা যাত্রী তেলিয়ামুড়া মোটর স্ট্যান্ডে গিয়ে বাস গাড়ির কনট্রাক্টরের নামে অভিযোগ জানান। যথারীতি তেলিয়ামুড়া বাস চালক সংঘের নেতা তপন দাস কন্ট্রাক্টর দীপঙ্কর ভক্তকে স্ট্যান্ডে ডেকে নিয়ে যান। দীপঙ্কর ঐ মহিলা যাত্রীর পায়ে ধরে ক্ষমাও চেয়ে নেন। তারপর মহিলা তেলিয়ামুড়া থানায় গিয়ে দীপঙ্কর ভক্তর নামে অভিযোগ দায়ের করেন। যথারীতি তেলিয়ামুড়া থানার পুলিশ দীপঙ্কর ভক্তকে গ্রেপ্তার করে নেয়। তারই প্রতিবাদে এইদিন বাস চালক ও মালিকরা তেলিয়ামুড়া-আগরতলা সড়কে বাস পরিষেবা বন্ধ রাখে। চন্দ্রপুর আইএসবিটি-র এক কর্মকর্তা জানান আগরতলার থেকে বাস চালক ও মালিকরা তেলিয়ামুড়ায় চলে গেছে আটক বাস কনট্রাক্টরকে থানা থেকে ছাড়িয়ে আনতে।

তাই তেলিয়ামুড়া-আগরতলা সড়কে বাস পরিষেবা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। এইদিকে আগরতলা ও তেলিয়ামুড়ার বাস চালক ও মালিকরা একত্রিত হয়ে তেলিয়ামুড়া থানা ঘেরাও করে। আটক বাস কন্ট্রাক্টর দীপঙ্কর ভক্তর মুক্তির দাবিতে। তেলিয়ামুড়া থানার সামনে দাড়িয়ে বাস চালক ও মালিকরা তেলিয়ামুড়া বাস চালক সংঘের নেতা তপন দাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বাস চালক ও মালিকদের অভিযোগ থানায় মামলা দায়ের হওয়ার পূর্বে দীপঙ্কর ভক্তকে পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে। দীপঙ্করকে পুলিশ বিকাল বেলায় গ্রেপ্তার করেছে। অথচ থানায় মামলা দায়ের হয়েছে রাত্রি বেলায়। বাস চালক ও মালিকদের আরও অভিযোগ তেলিয়ামুড়া বাস চালক সংঘের নেতা তপন দাস পুলিশের সাথে হাত মিলিয়ে দীপঙ্কর ভক্তকে গ্রেপ্তার করিয়েছে।এইদিন তেলিয়ামুড়া ও আগরতলার বাস চালক ও মালিকরা তেলিয়ামুড়া থানার সামনে দাড়িয়ে এক যোগে তেলিয়ামুড়া বাস চালক সংঘের নেতা তপন দাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তবে এইদিন বাস চালক ও মালিকরা আচমকা আগরতলা-তেলিয়ামুড়া সড়কে বাস পরিষেবা বন্ধ করে দেওয়ার ফলে চরম দুর্ভোগে পড়তে হয় নিত্য যাত্রীদের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য