Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যঅঙ্গনওয়াড়ি সেন্টার প্রতিদিন জীবন ঝুকিতে ফেলছে কচিকাচাদের

অঙ্গনওয়াড়ি সেন্টার প্রতিদিন জীবন ঝুকিতে ফেলছে কচিকাচাদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ ডিসেম্বর :  সরকারের উন্নয়ন শুধু মাত্র মুখে মুখে। ঢাক ঢোল পিটিয়ে সকাল থেকে রাত পর্যন্ত উন্নয়নের ঢাক পিটিয়ে চলছে সরকার। বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে শুধুমাত্র এই উন্নয়নের গল্প। বাস্তবে চিত্র কি সেটা পরিদর্শনে যাচ্ছেন না তারা। প্রশাসনিক আধিকারিকরা অফিসের বসে মাসোয়ারা গুনার ফলে আগরতলা স্থিত বড়জলা তহশীল অফিসে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা বেহাল। নেই কারো কোন হেলদোল।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির নাম বৈরাগী বাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেই কোন শৌচালয়। যার কারনে কচি কাঁচাদের শৌচালয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তার উপর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরটিও ভগ্ন দশায় রয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সিলিংটি যে কোন সময় হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়তে পারে। এতে করে ঘটতে পারে বড় ধরনের কোন অঘটন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সমস্যাগুলির বিষয়ে তুলে ধরেন। যতদূর জানা যায় এ বিষয়ে অবগত রয়েছেন সিডিপিও সহ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিক। অথচ এই অঙ্গনওয়াড়ি সেন্টারের মধ্যে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। এমনকি অভিযোগ রয়েছে নির্দিষ্ট

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য