স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ ডিসেম্বর : ত্রিপুরার চা উন্নয়ন নিগমের উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এ বছরও রান ফর টি ২০২৫ অনুষ্ঠিত হয়। এর শুভ সূচনা করেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় সহ আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও ত্রিপুরার চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীরঞ্জন ঘোষ সহ অন্যান্যরা।
এদিনের এই প্রতিযোগিতায় মহিলা ও পুরুষ উভয় বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শতাধিক মহিলা ও পুরুষ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে অতিথিরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়। মূলত এই রান ফর টি উদ্দেশ্য হল ত্রিপুরা চা শিল্পের উন্নয়নে এবং সর্বস্তরে ‘ত্রিপুরার চা’ এর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বৃদ্ধি করা।

