Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যপার্ক পরিদর্শনে গেলেন বনমন্ত্রী

পার্ক পরিদর্শনে গেলেন বনমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ ডিসেম্বর :  রাজ্যের প্রত্যেকটি পার্ক সুন্দরভাবে ঢেলে সাজানোর বার্তা দিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। পাশাপাশি যে সকল পার্ক গুলোর অবস্থা জরাজীর্ণ সেগুলোকে ছয় মাসের মধ্যে সংস্কার করার নির্দেশ দিলেন তিনি। বুধবার আগরতলার হেরিটেজ পার্ক পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।

 তিনি বলেন হেরিটেজ পার্কে তিনি যাবেন শুনে ৫-৬ দিন আগে থেকে রং করা হয়েছে। এভাবে অন্যান্য পার্কে যাওয়ার অগ্রিম খবর দিলে রং করা হবে। এগুলো যাতে না করে পর্যটকদের কাছে আকর্ষণ বাড়ানোর জন্য নির্দিষ্ট সময় অন্তরের অন্তর পার্ক গুলি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সংস্কারের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে ভিআইপিও আসতে পারেন। এর জন্য ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার জন্য বলা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য