স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ ডিসেম্বর : মঙ্গলবার রাজধানীর চন্দ্র মহলে তিপরা মথার এক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মার হাত ধরে একুশ পরিবারের ৮৪ জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে যোগ দেয় তিপরা মথায়। পরবর্তী সময় সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান প্রতিমন্ত্রী। তিনি আরো বলেন, যারা যোগ দিয়েছে তারা হলেন ছাওমনু মন্ডলের প্রাক্তন সভাপতি মোহন লাল চাকমা, এছাড়া ইন্দ্রজিৎ বণিক, ধনঞ্জয় রিয়ান প্রেম রঞ্জন চাকমা, রাজেশ চাকমা ও দিনেশ দাস। অপরদিকে করমছড়া মন্ডলের প্রাক্তন সাধারণ সম্পাদক সুমন্ত দে, লালন ত্রিপুরা ডার্লং, প্রসেনজিৎ শিব এবং রাজকুমার রিয়াং সহ অন্যান্যরা যোগদান করেছেন।
আগামী দিন তারা দলের স্বার্থে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। দলের নেতৃত্ব জানান, ২০২৩ সালে তিপরা মথা কুড়িটি আসনে যদি প্রার্থী না দিত তাহলে এতদিনে ভারতীয় জনতা পার্টি মুছে যেত ত্রিপুরা থেকে। মথার উপর ভর করেই সরকারের প্রতিষ্ঠিত হয়েছে ভারতীয় জনতা পার্টি। এটা পুরোপুরি পরিষ্কার। বিপিন দেববর্মার পাল্টা প্রতিক্রিয়া তিপরা মথার নেতৃত্বের। পাল্টা শরিক দল হয়ে বিজেপির দিকে আঙ্গুল তুলে বলেন রাজ্যে রাস্তাঘাট ও বিদ্যুৎ সংযোগ সংস্কারের উদ্যোগ নেই, রেগার কাজ নেই, মানুষ অভাব অনটনে ভুগছে, সপ্তম বেতন কমিশন ভুলে গেছে। কোন প্রতিশ্রুতি পালন করছে না বিজেপি।
আগামী দিন এডিসি নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা থেকে মুছে যাবে। আরো দাবি করেন, ২০১৮ সালে আইপিএফটির কাঁধে ভর করে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। আগামী দিন তিপরা মথা ছাড়া কোন রাজনৈতিক দল সরকার গঠন করতে পারবে না। যেভাবে লবণ ছাড়া কোন সবজি রান্না করা যায় না। সুতরাং, তিপরা মথা ছাড়া কোন রাজনৈতিক দল সরকার গঠন করতে পারবে না। কৃষক, শ্রমজীবী এবং কর্মচারী অংশের মানুষের জন্য একমাত্র বিকল্প তিপরা মথা দল। এদিনের যোগদান কর্মসূচিতে কর্মী সমর্থকদের উৎসাহ ছিল বেশ লক্ষণীয়।

