Wednesday, August 26, 2026
বাড়ি রাজ্য মথার তান্ডবস্থল পরিদর্শন করলেন বিপিন দেববর্মা

মথার তান্ডবস্থল পরিদর্শন করলেন বিপিন দেববর্মা

মথার তান্ডবস্থল পরিদর্শন করলেন বিপিন দেববর্মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ ডিসেম্বর :  সোমবার চড়িলাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সুতারমুড়া বাজারে বিজেপি-র সভাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। সভা শুরুর প্রাক মুহূর্তে বিজেপির সভাস্থলে ভাঙচুর চালায় দুষ্কৃতিকারীরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সুতারমুড়া বাজারের ঘটনাস্থল পরিদর্শনে যান প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক বিপিন দেববর্মা।

এইদিন ঘটনাস্থল পরিদর্শনের পর বিপিন দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সোমবার সুতারমুড়া বাজারে বিজেপির বাজার সভা ছিল। সভার প্রাক মুহূর্তে কিছু তিপ্রা মথার কর্মী বাধা দানের চেষ্টা করে। সভাস্থলে চেয়ার টেবিল ভাংচুর করে। পাশাপাশি কিছু বিজেপি কর্মীর বাড়িতেও হামলা চালানো হয়। এইদিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতিমধ্যে থানায় মামলা দায়ের করা হয়েছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের কাউকে ছাড়া হবে না। আইনের উপরে কেউই নয়। তিপ্রা মথা বুঝতে পারছে তাদের পায়ের তলার মাটি চলে যাচ্ছে। তাই তারা এই ধরনের হামলা সংগঠিত করছে। তিপ্রা মথার গুন্ডাগিরি আর বেশিদিন চলবে না।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha