স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ ডিসেম্বর : দৃষ্টিশক্তি হারিয়ে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন জহরলাল দাস। পিতা রমনিমোহন দাস। বাড়ি উত্তরভূরাতলী গ্রাম পঞ্চায়েতের অধীনে কলাছড়া দাসপাড়া এলাকায়। তিনি পেশায় একজন দিনমজুর। বিগত ৯ বছর যাবৎ দুই চোখ দিয়ে কিছু দেখতে পান না।
কিন্তু কি করবে সংসার মায়ার টানে অন্ধ হয়েও হাত ও পায়ের সাহায্যে বাজারে গিয়ে কখনো ফল, কখনো অন্যান্য সবজি বিক্রি করে অর্থ উপার্জন করেন। আজকে সাব্রুম মহকুমা অন্তর্গত কলাছড়া বাজারে গিয়ে উনার কাছ থেকে এ বিষয়ে অবগত হওয়া গেছে। তিনি বলেন বিগত সরকারের কোন ধরনের সুযোগ-সুবিধা তিনি পাননি। দৃষ্টিশক্তি পুনরায় পাওয়ার জন্য ৫০ থেকে ৬০ হাজার টাকা তিনি খরচ করেছেন। কিন্তু দৃষ্টি শক্তি এখনো ফিরে পাননি। বর্তমান সরকার তাকে ভাতা দিয়েছে, সরকারের কাছে আবেদন রেখেছেন দৃষ্টিশক্তি পেতে সরকার যেন উনাকে চিকিৎসার সাহায্য করে।

