Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যআগুনে পুড়ে ছাই ঘর, ফোন রিসিভ করল না দমকল কর্মীরা

আগুনে পুড়ে ছাই ঘর, ফোন রিসিভ করল না দমকল কর্মীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ ডিসেম্বর : দাউ দাউ করে জ্বলছে আগুন, একাধিকবার দমকল কর্মীদের ফোন করলে রিসিভ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। মেলাঘর ফায়ার স্টেশনের কর্মীদের চূড়ান্ত গাফিলতিতে পুড়ে ছাই হয়ে গেল একটি রান্নার ঘর। পরে এলাকাবাসী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনা মেলাঘর কলম ক্ষেত দুই নম্বর ওয়ার্ড মধ্যপাড়া এলাকায়। অগ্নিকাণ্ড দেখতে পেয়ে মেলাঘর ফায়ার স্টেশনের দমকল কর্মীদের একাধিকবার ফোন করা হলেও ফোন রিসিভ করা হয়নি বলে অভিযোগ। ঘটনা বৃহস্পতিবার রাতের বেলা। বাড়ির লোকজনেরা আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে।

 চিৎকার শুনে আশেপাশে লোকজন ছুটে আসে ঘটনাস্থলে। গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে দমকল কর্মীদের খবর দেওয়ার চেষ্টা করলে দমকল কর্মীরা ফোন রিসিভ করেনি। চারবার ফোন করেছে গ্রামবাসী। শেষ পর্যন্ত নিজেদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এমন ঘটনা ভূভারতে নজিরবিহীন। সবচেয়ে উদ্বেগ জনক বিষয় হলো যে রান্না ঘরটির মধ্যে আগুন লেগেছে তার পাশেই ছিল বসত ঘর। আগুন সেই ঘরের মধ্যেও ছড়িয়ে পড়তেই এলাকাবাসী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সাধারণ নাগরিকদের করের পয়সা দিয়ে বেতন হয় দমকল কর্মীদের। কিন্তু দমকল কর্মীদের কাছ থেকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন এবং উদাসীনতা কোনভাবেই গ্রহণযোগ্য নয় সাধারণ নাগরিকের কাছে। প্রশ্ন উঠে আগামী দিন ভয়াবহ কোন ঘটনা সংঘটিত হলে মেলাঘর ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের যদি না পাওয়া যায় তখন কি হবে? এর দায় কে নেবে?

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য