Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যসমবায়ের মাধ্যমে শক্তিশালী হবে অর্থনৈতিক ব্যবস্থা : মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

সমবায়ের মাধ্যমে শক্তিশালী হবে অর্থনৈতিক ব্যবস্থা : মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ ডিসেম্বর :   শুক্রবার ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আগরতলা সুকান্ত একাডেমীতে হয় এই সাধারণ সভা। উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, আয়তরমা বিভিন্ন উদ্যোগ নিয়ে রাজ্যবাসীর স্বার্থে ৭০ বছর ধরে কাজ করছে।

বর্তমানে ত্রিপুরার লক্ষ লক্ষ মানুষ সমবায়ের সঙ্গে যুক্ত হয়ে আছে। আরো বহু মানুষ এই সমবায়ের সঙ্গে যুক্ত হতে চাইছে। সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে মানুষের আর্থিক অবস্থা কিভাবে শক্তিশালী করা যায় তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা এই মন্ত্রকের মন্ত্রী অমিত শাহ প্রতিমাসে একাধিকবার বৈঠক করে গোটা পরিস্থিতি পর্যালোচনা করছেন। এই সমবায় দপ্তরের সঙ্গে আরো অনেক কিছু যুক্ত হতে চলেছে আগামী দিন। যা আগামী অর্থ বর্ষে সুসংবাদ বলে জানান মন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য