স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।২৪ নভেম্বর :”যাত্রাপুর থানার পুলিশ চোর”, বলছে কাঁঠালিয়ার মানুষ। জীবন দাস খুনের মামলা টাকায় রফা করার অভিযোগ নিয়ে রাস্তা অবরোধ করে রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশকে চোর বলছে আমজনতা। জানা যায়, যাত্রাপুর থানা এলাকার থলি বাড়ি এডিসি ভিলেজ এলাকার বসবাসকারী জীবন দাস নামে একটি যুবক জগতরামপুর এডিসি ভিলেজের কালী পূজা দেখতে গিয়েছিলেন অন্যান্য বন্ধুদের সাথে। রাতে আর ফিরে বাড়িতে আসে নি। পরের দিন সকাল বেলায় নজরে আসে একটি রাবার গাছের সাথে জীবন দাসের ঝুলন্ত অবস্থায়।
এতে মানুষের সন্দেহ হয় তাকে খুন কাছে রাবার গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। এই নিয়ে থলি বাড়ি এডিসি ভিলেজের মানুষ দলমত নির্বিশেষে কাঠালিয়া এসে রাস্তা অবরোধ করে। সঙ্গে সঙ্গে সোনামুড়া থেকে এস.ডি.পি.ও শশীমোহন দেববর্মা এসে প্রতিশ্রুতি দেয় অবিলম্বে এই ঘটনার তদন্ত করে আইনগতভাবে শাস্তি প্রদান করা হবে। এস ডি পি ও ‘র এই প্রতিশ্রুতি পেয়ে রাস্তা অবরোধ প্রত্যাহার করে। ঠিক একমাস চার দিন চলে তারপরও আসামী ধরছে না পুলিশ। এতে করে ওই এলাকার মানুষ দলমত নির্বিশেষে কাঠালিয়ায় এসে ফের একই জায়গাতে নারী-পুরুষ প্রায় দুই শতাধিক রাস্তা অবরোধে সামিল হয়ে টায়ার পুড়ায়। অবরোধ শুরু হওয়ার দেড় ঘন্টা পর এস ডি পি ও এবং ওসি অন্যান্য এক ঝাঁক পুলিশকে সঙ্গে নিয়ে অবরোধকারীদের সাথে আলোচনা করে। পরে পুনরায় আশ্বস্ত করে পুলিশ পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

