Friday, August 7, 2026
বাড়ি রাজ্য বিএসএফ-এর গুলিতে আহত এক ভারতীয় যুবক

বিএসএফ-এর গুলিতে আহত এক ভারতীয় যুবক

বিএসএফ-এর গুলিতে আহত এক ভারতীয় যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ নভেম্বর :  সোমবার সকালে উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত ব্রজেন্দ্রনগর এলাকার ভারত–বাংলাদেশ সীমান্ত অতিক্রম করতে গিয়ে বিএসএফ-এর গুলিতে আহত হল এক ভারতীয় যুবক। ঘটনাটি ঘটেছে বিএসএফ ৯৭ নং বাহিনীর সি-কোম্পানির অধীন ব্রজেন্দ্রনগর বিওপি এলাকায়। জানা যায় আহত যুবকের নাম আকাশ দাস। বয়স ২৫ বছর। বাড়ি অগ্নিপাশা গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে।

 আকাশ দাস সীমান্তের কাঁটাতার কেটে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাকে আটকানোর চেষ্টা করে। এই ঘটনাকে কেন্দ্র করে ঝামেলার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড গুলি ছোড়ে বিএসএফ। গুলিটি আকাশ দাসের পেটে লাগে। আহত যুবক আকাশ দাসকে সাথে সাথে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় বিএসএফ জওয়ানরা। ধর্মনগর জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান আহত আকাশ দাসের অবস্থা বর্তমানে স্থিতিশীল। প্রাথমিক চিকিৎসার পর সার্জনকে কল করা হয়েছে। সার্জন আসার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে আকাশ দাসকে রেফার করা হতে পারে জিবি হাসপাতালে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha