Monday, August 10, 2026
বাড়ি রাজ্য বিদ্যালয় থেকে ফেরার সময় দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ, আহত ছাত্রের মা

বিদ্যালয় থেকে ফেরার সময় দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ, আহত ছাত্রের মা

বিদ্যালয় থেকে ফেরার সময় দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ, আহত ছাত্রের মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।২৪ নভেম্বর :  চুরাইবাড়ি থানার অন্তর্গত নদীয়াপুর অর্জুন টিলা এলাকায় স্কুল থেকে বাড়িতে ফেরার পথে রহস্য জনক ভাবে মৃত্যু দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রের। গুরুতর আহত মৃত ছাত্রর মা। ঘটনাকে কেন্দ্র করে দেখা দিয়েছে এলাকায় চাঞ্চল্য। গুরুতর আহত মৃত ছাত্রের মা। মৃত ছাত্রর নাম অমৃত সিনহা। জানা যায় অমৃত সিনহা এইদিন দুপুরে স্কুল ছুটির পর মা বিজয়া সিনহার সাথে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। কিন্তু মাঝ রাস্তুায় কে বা কারা মা ও ছেলেকে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে দিয়ে যায়।

 দীর্ঘ সময় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকে মা ও ছেলে। দীর্ঘ সময় পর স্থানীয় পথ চলতি লোকজন রক্তাক্ত অবস্থায় মা ছেলেকে রাস্তায় পড়ে থাকতে দেখে শনিছড়া প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর জানিয়ে দেন হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে অমৃত সিনহার। অপর দিকে মা বিজয়া সিনহার অবস্থাও আশঙ্কা জনক। বিজয়া সিনহাকে প্রাথমিক চিকিৎসার পর রেফার করে দেওয়া হয় ধর্মনগর জেলা হাসপাতালে। ঘটনার খবর পেয়ে চুরাইবাড়ি থানার পুলিশ শনিছড়া প্রাথমিক হাসপাতালে ছুটে যায়। এলাকার লোকজন শনিছড়া প্রাথমিক হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে।

 কারন হাসপাতালের চিকিৎসক জানিয়ে দিয়েছেন বিকাল চারটার পর অমৃত সিনহার ময়না তদন্ত করা যাবে না। স্থানীয়দের বক্তব্য বিকাল ৪ টার পর কেন অমৃত সিনহার ময়না তদন্ত করা যাবে না। অমৃত সিনহাকে হত্যা করা হয়েছে। মৃতদেহ দেখে স্পষ্ট বুঝা যাচ্ছে অমৃত সিনহাকে হত্যা করা হয়েছে। একই সাথে বিজয়া সিনহার উপর প্রাণঘাতী হামলা করা হয়েছে। কিন্তু পুলিশ সক্রিয় ভূমিকা গ্রহণ করে নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করতে বিলম্ব করছে। অমৃত সিনহা ও বিজয়া সিনহার সাথে ঠিক কি হয়েছে তা কেউই বলতে পারছে না। স্বাভাবিক ভাবেই অমৃত সিনহার মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha