Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যসুকান্ত একাডেমীর সংস্কার অত্যন্ত জরুরী : অনিমেষ

সুকান্ত একাডেমীর সংস্কার অত্যন্ত জরুরী : অনিমেষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ নভেম্বর :ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিল ও ডিরেক্টরেট অফ বায়োটেকনোলজির যৌথ উদ্যোগে আগরতলার সুকান্ত একাডেমিতে শিক্ষকদের পুরষ্কার প্রদান ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিল রাজ্যের স্কুল গুলিকে বিজ্ঞান বিষয়ক পরীক্ষা নিরীক্ষা করার জন্য ডিএনএ ক্লাব প্রকল্পের মাধ্যমে আর্থিক অনুদান ও কারিগরি সহায়তা প্রদান করে।

এখনো পর্যন্ত ২২২ টি স্কুলকে এই ধরনের সহায়তা প্রদান করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে ইতিমধ্যে রাজ্যের নতুন ৫০ টি স্কুলকে ল্যাবরেটরির যন্ত্রপাতি ক্রয় এবং বিভিন্ন জৈব বিজ্ঞান ভিত্তিক হাতে কলমে পরীক্ষা নিরীক্ষার খরচ বাবদ আর্থিক অনুদান ও কারিগরি সহায়তা প্রদান করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে অন্তর্ভুক্ত ৫০ টি স্কুলকে ডি.এন.এ. ক্লাবের কাজ কর্ম অব্যাহত রাখার জন্য দ্বিতীয় বারের জন্য ২৫ হাজার টাকা করে মোট ১২ লক্ষ্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। রাজধানীর সুকান্ত একাডেমির কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মার উপস্থিতিতে এই ৫০ টি স্কুলকে দ্বিতীয় বারের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এই ৫০ টি স্কুলের দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিষয়ক ২০ টি নতুন কাজের জন্য শিক্ষক শিক্ষিকাদের হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়। এইদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন ত্রিপুরা রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে একে অপরকে জানতে হবে। মন্ত্রীর বক্তব্য চলাকালীন সময় আচমকা বিদ্যুৎ চলে যায়। এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অনিমেষ দেববর্মা। তিনি বলেন সুকান্ত একাডেমীর সংস্কার অত্যন্ত জরুরি। এই ভাবে বিদ্যুৎ চলে যাওয়া নিয়ে সংবাদ সম্প্রচার হলে কাউকে না কাউকে বরখাস্ত হতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য