Thursday, February 5, 2026
বাড়িরাজ্যনাবালিকা ধর্ষণের দায়ে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড অভিযুক্তের

নাবালিকা ধর্ষণের দায়ে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড অভিযুক্তের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ নভেম্বর :দীর্ঘ ছয় বছর মামলা চলার পর গত ১৫ ই নভেম্বর শনিবার খোয়াই জেলা ও দায়রা আদালতের বিচারপতি এক নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে পকসো ধারায় এক যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। যা পকসো আইনে এক বিরল ঘটনা। এই ঘটনার বিবরণ দিয়ে সরকার পক্ষের আইনজীবী অজিত সরকার জানান, খোয়াই রামচন্দ্র ঘাট এলাকার ইন্দিরা কলোনির বাসিন্দা ২৬ বছরের যুবক সমীরণ কুড়ি নিজ গ্রামেরই এক নাবালিকা মেয়ের সাথে প্রেমের প্রতারণা করে তার মতের বিরুদ্ধে গিয়ে ২০১৯ সালের গত ১৫ এবং ১৯ শে জুলাই দুই দুইবার ধর্ষণ করে।

 সেই অভিযোগের ভিত্তিতে নাবালিকা মেয়ের পিতা বাতাপুড়া এলাকার বাসিন্দা হারাধন সরকার অভিযুক্ত সমীরণ কুড়ির বিরুদ্ধে খোয়াই থানায় একটি মামলা করে। যার কেইস নম্বর ছিল ৭৪/ ২০১৯। এই মামলার ধারা গুলি ছিল 366(A) 367/ 6 অফ পক্সো অ্যাক্টে। এই মামলা হাতে পেয়ে তৎকালীন খোয়াই থানার পুলিশ অফিসার তদন্তে নামে এবং আসামি সমীরণ কুড়িকে গ্রেফতার করে আদালতে তুলেন। আদালতে তোলার পর শেষে ৬ মাস আদালতে মামলা চলতে থাকে। এরপর তদন্তকারী অফিসার ২০২০ সালে ৩১শে জানুয়ারি আদালতে চার্জশিট পেশ করেন। এইভাবে দীর্ঘ ছয় বছর অতিক্রান্ত হওয়ার পর মোট ১৭ জনের সাক্ষ্য নেয় আদালত। সেই সাক্ষীদের সাক্ষ্য দানের উপর নির্ভর করে স্পেশাল পক্সো আদালতের বিচারপতি ভেদ প্রতিম দেববর্মা নিশ্চিত হন অভিযুক্ত সমীরণ করি দোষী। গত ১৫ই নভেম্বর বিচারপতি সমীরন কুড়িকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে জেল হাজতে পাঠায়। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে আরো ৫ মাসের জেলের নির্দেশ দেন বলে জানান সরকারের পক্ষের আইনজীবী অজিত সরকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য