Thursday, February 5, 2026
বাড়িরাজ্যচাকুরি এবং বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করতে হয় না পাম্প অপারেটরদের :...

চাকুরি এবং বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করতে হয় না পাম্প অপারেটরদের : সাংসদ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ নভেম্বর :সোমবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা পাম্প অপারেটর সংঘ ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন  রাজ্য সভার সাংসদ  রাজিব ভট্টাচার্য, ত্রিপুরা পাম্প অপারেটর সংঘের সভাপতি বীরেন্দ্র দাস, সাধারণ সম্পাদক ইলিয়াস হুসেন, উপদেষ্টা কমল দেব সহ অন্যান্যরা। বৈঠকে সমগ্র রাজ্য থেকে ত্রিপুরা পাম্প অপারেটর সংঘের সদস্যরা প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন।

এইদিনের বৈঠকে আলোচনা করতে গিয়ে রাজ্য সভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন পাম্প অপারেটরদের মধ্যে দুইটি ভাগ রয়েছে। একাংশ পাম্প অপারেটর পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের অধিন ঘরে ঘরে পানীয় জল সরবরাহের কাজ করে। পাম্প অপারেটরদের অপর একটি অংশ পঞ্চায়েত দপ্তরের অধিন কৃষি জমিতে জল সেচের কাজ করে। কিন্তু পাম্প অপারেটর সংঘের মধ্যে কোন বিভেদ নেই। ২০১৪ সালের পাম্প অপারেটর সংঘ তৈরি হয়েছিল।

 সেই সময় সদস্য সংখ্যা ছিল প্রায় ৪০০ জন। বর্তমানে এই পাম্প অপারেটর সংঘ একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। আরো বলেন, বিজেপি সরকারের আমলে কাউকে চাকরির জন্য বা বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করতে হয় না। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই পাম্প অপারেটরদের ভাতা বৃদ্ধি করেছে।পাশাপাশি জল সরবরাহ বৃদ্ধি করার লক্ষ্যে নতুন করে প্রান্ত অপারেটর নিয়োগ করেছে।বৈঠকে থেকে পাম্প অপারেটররা সরকারের উদ্দেশ্যে দাবী জানান চাকরির শেষে তাদের মাসে ন্যূনতম ৫ হাজার টাকা করে যেন প্রদান করা হয়। পাশাপাশি যদি কর্মরত অবস্থায় কারো মৃত্যু হয় তবে তাদের পরিবারের সদস্যদের মধ্যে কাউকে চাকরি প্রদানের দাবি রাখেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য