স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ নভেম্বর :১০,৩২৩ ছাঁটাইকৃত শিক্ষকদের হতাশ না হতে সোমবার আগরতলা প্রেস ক্লাবে ছাটাইকৃত শিক্ষক শিক্ষাকাদের পক্ষে নারায়ণ সুত্রধর মামলা পরিচালক টিমের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়। ত্রিপুরার শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়ে তারা বলেন, ১০,৩২৩ -কে চাকরিচ্যুত করে ত্রিপুরার শিক্ষা দপ্তর যেভাবে প্রকাশ্য অন্যায় আচরণ করেছে সেটা অত্যন্ত নিন্দনীয়।
পরিকল্পিত ভাবে ছাটাই করেছে দপ্তর। তবে পাশাপাশি ইদানিং সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি বি. আর. গাভাই একটি মন্তব্যে বলেছেন যে, “দুর্বলদের রক্ষা করাই আইনের কাজ” উনার এই মন্তব্যে চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা আপ্লুত ও উজ্জীবিত হয়ে প্রচেষ্টা করছে। মুখ্যমন্ত্রী একটি উপায় খুজছেন যাতে করে ঐ শিক্ষক শিক্ষিকাদের রক্ষা করা যায়। আইনি সহযোগিতার জন্য বিভিন্ন সময় আদালতে যাওয়া হয়েছে।
কিন্তু শিক্ষা দপ্তর অতি চতুরতার সহিত সুক্ষভাবে মিথ্যার আশ্রয় নিয়ে কোর্টকে বিভ্রান্ত করে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের প্রয়াসকে বানচাল করছে। তবে এই বার নারায়ণ সুত্রধর টিম শিক্ষা দপ্তরের যাবতীয় জালিয়াতির তথ্য প্রমাণ সহ আদালতের দারস্থ হয়েছে। এবার আদালতের রায় চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের পক্ষে হবে বলে অভিমত ব্যক্ত করেন। একই সঙ্গে শিক্ষা দপ্তরের মুখোশ খুলবে। দেখা যাক সর্বোচ্চ আদালত কি ব্যবস্থা গ্রহণ করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী সঙ্গে ৫ সদস্যের একটি টিম দেখা করার জন্য অনুরোধ জানান।

