Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যরাত পোহালেই কার্তিক পূজা

রাত পোহালেই কার্তিক পূজা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ নভেম্বর : কার্তিক হলো ধন এবং সংসারের শ্রীবৃদ্ধির দেবতা। এই দেবতার আরাধনায় সংসারের বিভিন্ন সময় সফলতা প্রাপ্ত হয় বলে ভক্তদের বিশ্বাস। এবং আয়ের ক্ষেত্রেও উন্নতি হয় বলেও বিশ্বাস। এদিকে লক্ষ্য রেখে পূজিত হতেন কার্তিক। মূলত কার্তিক মাসের শেষ দিনেই কার্তিক পুজো হয়ে থাকে। সোমবার পুজিত হবে কার্তিক পূজা। কার্তিক পুজো সূর্যের গতির উপর নির্ভরশীল।

 সূর্য যখন রাশি পরিবর্তন করে তুলা থেকে বৃশ্চিক রাশিতে যায়, সেই দিন অর্থাৎ কার্তিক মাসের শেষ দিনই কার্তিক পুজো করা হয়। প্রতিবছরের মতো এই বছরও রবিবার বাজারে মৃৎশিল্পীরা কার্তিক মূর্তি নিয়ে বসেছে। মূর্তি বিক্রেতাদের বক্তব্য, বর্তমানে অনেকটাই কমে গেছে কার্তিক পূজা। পাশাপাশি কার্তিক বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে বসেছে বিক্রেতারা। তাদেরও একই কথা বর্তমান প্রজন্ম জানেই না কার্তিক পূজায় কি কি সামগ্রীর প্রয়োজন। কার্তিক পূজা কমে গেলেও মহিলারা এখনো এই পূজা চালিয়ে যাচ্ছেন গ্রামাঞ্চলে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য