স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ নভেম্বর : চাকরি ক্ষেত্রে নিয়মিতকরন সহ তিন দফা দাবিতে রাস্তায় নামলো সমগ্র শিক্ষার শিক্ষকরা। বুধবার তাদের সংগঠন ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের পক্ষ থেকে তিন দফা দাবিতে একটি মিছিল সংঘটিত করা হয় আগরতলা শহরে। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়। তারপর প্রাথমিক শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে। তারা জানান ত্রিপুরা হাইকোর্টের ডাবল বেঞ্চের দুটি রায় সমগ্র শিক্ষার শিক্ষকদের পক্ষে রায় দেওয়া হয়েছিল।
তারপর রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এস.এল.পি করেছে। যা শিক্ষকদের বিপক্ষে। এ মামলা পরিচালনা করার ক্ষেত্রে হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের। তারা আরো জানান, ২০১৫ সালে প্রথম মামলা করা হয়েছিল ত্রিপুরা হাইকোর্টে। ২০২১ সালে ২৩ ফেব্রুয়ারি হাইকোর্ট নির্দেশে নিয়মিত করণ করার জন্য। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে সরকার একটি স্কিম বানিয়েছে। যার মধ্যে বেসিক এবং ইনক্রিমেন্টের উল্লেখ রয়েছে।
অথচ মহার্ঘ ভাতা, মেডিকেল ইত্যাদির কোন উল্লেখ নেই। যা ভূ- ভারতে নজিরবিহীন ঘটনা। তারপর হাইকোর্টে আবার মামলা করার পর সরকারকে নির্দেশ দেয় শিক্ষকদের টেটের প্রয়োজন নেই এবং চাকরির পাঁচ বছর পর থেকে নিয়মিত করন জন্য। সে জায়গায় সরকার এস.এল.পি করেছে। আজ ডেপুটেশন প্রদান করে দাবি জানানো হবে আগামী ১৯ নভেম্বর যখন সুপ্রিম কোর্টের মামলাটি তোলা হবে, এর আগে যাতে সরকার মামলা প্রত্যাহার করে নেয়। পাশাপাশি ত্রিপুরা হাইকোর্টের রায় যাতে কার্যকর করা হয়। অর্থাৎ তাদের যাতে নিয়মিতকরণ করা হয়। তারা আরো জানান, মুখ্যমন্ত্রীর নজরে আনার পর মুখ্যমন্ত্রীও আশ্বস্ত করেছিলেন। মুখ্যমন্ত্রী যাতে সহানুভূতির সাথে বিষয়টি দেখেন এর জন্য আহ্বান জানান।

