স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ নভেম্বর : বুধবার কাঁঠালিয়ার দক্ষিণ মহেশপুরে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বিকট শব্দে ঘর থেকে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। দেখা যায়, একটি পন্যবাহী বলেরু গাড়ি ও একটি ট্রিপার গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। দুর্ঘটনায় বলেরু গাড়িতে থাকা সজল দেবনাথ ও নিখিল সাহা নামে দুই ব্যক্তি গুরুতর আহত হয়। স্থানীয় এক ব্যক্তি জানান, আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক।
তাকে কাঁঠালিয়া হাসপাতাল থেকে মেলাঘর হাসপাতালে রেফার করা হয়েছে। আহত বুলেরু চালকের অভিযোগ, ট্রিপার চালকের বেপরোয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে। অনেকের ধারণা, চালক সম্ভবত মদ্যপ অবস্থায় ছিলেন।এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কাঁঠালিয়াবাসী দীর্ঘদিন ধরেই বানিজ্যিক এলাকায় ট্রাফিক ব্যবস্থা চালুর দাবি জানিয়ে আসছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। দোষী চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

