Tuesday, February 3, 2026
বাড়িরাজ্যসংগঠন নিয়ন্ত্রণ না করে প্রশাসনকে হুমকি বিএমএস নেতৃত্বের

সংগঠন নিয়ন্ত্রণ না করে প্রশাসনকে হুমকি বিএমএস নেতৃত্বের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ নভেম্বর : ধর্মনগরে আতঙ্কের নাম হয়ে উঠেছে বি.এম.এস। বিভিন্ন সময় শহরের পরিস্থিতি উত্তপ্ত করে সাধারণ মানুষকে আতঙ্কিত করে তুলছে তাদের গোষ্ঠী কোন্দল। বুধবার বিএমএস কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার পর প্রশাসনকে সাংবাদিক সম্মেলন করে হুমকি দিল রাজ্য নেতৃত্ব।

বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যানার্জি পাড়া এলাকায় সংগঠনের প্রদেশ কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলন করে সভানেত্রী দেবশ্রী কলই বলেন,বুধবার ধর্মনগরে উত্তেজনা মূলক পরিস্থিতি সৃষ্টি হয়। শেষ পর্যন্ত মহকুমা প্রশাসনের নির্দেশে সিল করে দেওয়া হল ধর্মনগরের বি.এম.এস অফিস। অতিরিক্ত মহকুমা শাসকের উপস্থিতিতে এইদিন ধর্মনগর বিএমএস অফিস সিল করে দেওয়া হয়। এটা তীব্র নিন্দা জানায় ভারতীয় মজদুর সংঘ। তিনি বলেন ভারতীয় মজদুর সংঘের কর্মপদ্ধতি ও আদর্শ ভালো লাগে বলেই শ্রমিকরা এই সংগঠনে আসেন। বুধবারের ঘটনার পর বৃহস্পতিবার তিনি নিজে সরজমিনে পরিদর্শন করতে ধর্মনগরে গিয়েছিলেন।

 সেখানে সুন্দর পরিবেশ বজায় রয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এভাবে শ্রমিক কার্যালয়ে তালা দিয়ে দেওয়া কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনের রাজ্য কমিটির সঙ্গে কথা বলার প্রয়োজন ছিল। আগেই প্রশাসনের কাছে নাম গোত্র সহ বেশ কয়েকজন মাফিয়া নাম তুলে দেওয়া হয়েছিল। প্রশাসন তাদের আটক না করে প্রশ্রয় দিয়ে চলেছে। লক্ষ্য করা গেছে এই মাফিয়া এবং আসামিদের নিয়ে বৈঠক করছে প্রশাসনিক আধিকারিকরা। এবং কোন ঘটনার সংগঠিত হলেই প্রশাসন শ্রমিকদের উপর নির্যাতন করে চলছে। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নির্দেশ রয়েছে যদি এ ধরনের নির্যাতন শ্রমিকদের উপর চলে তাহলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বিএমএস। তবে এ ধরনের গুন্ডামি যে কতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সে বিষয়ে কোনো উল্লেখ নেই রাজ্য নেতৃত্বের মুখে। সাধারণ মানুষ মনে করে, শ্রমিক সংগঠনের নামে কিছু দুর্বৃত্ত গত কয়েক মাসে ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে ধর্মনগরে। সাধারণ মানুষ রীতিমতই নিরাপত্তাহীনতায় ভুগছে মুখোশধারী কিছু শ্রমিক নেতার দুর্বৃত্তপনার জন্য। যখন খুশি তখন ধর্মনগর আতঙ্কিত হয়ে উঠছে তাদের জন্য। প্রশাসন নিয়ন্ত্রণে আনতে তালা দিয়েছে। তবে রাজ্য নেতৃত্বের প্রয়োজন অবিলম্বে সংগঠনকে নিয়ন্ত্রণ করা এমনটাই মনে করছে ধর্মনগর বাসী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য