Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যআরো এক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ সহ অন্যান্য সামগ্রী লুটপাট

আরো এক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ সহ অন্যান্য সামগ্রী লুটপাট

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ অক্টোবর : আগরতলা শহরের বিদ্যালয় গুলিতে চলছে চুরির হিড়িক। কুম্ভ নিদ্রায় আছে সদর মহকুমা পুলিশ প্রশাসন। প্রতি রাতে পুলিশকে চ্যালেঞ্জ ছুঁড়ে একের পর এক বিদ্যালয়ে চুরির ঘটনা সংঘটিত করে চলেছে চোর চক্র। অথচ চোর চক্রের টিকির নাগালও পাচ্ছে না পুলিশ প্রশাসন। এবার যে দুঃসাহসিক চুরির ঘটনাটি সামনে এসেছে সেটা হল টাউন প্রতাপগড় এলাকার রামঠাকুর পাঠশালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে।

বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আইভি লতা দেববর্মা জানিয়েছেন, শনিবার বিদ্যালয়ের সমস্ত শ্রেণি কক্ষ এবং অফিস কক্ষ তালা দিয়ে যাওয়ার পর চোরের দল দুঃসাহসিক থাবা বসিয়েছে। সোমবার বিদ্যালয়ে এসে শিক্ষক শিক্ষিকারা প্রত্যক্ষ করেন চোরের দল থাবা বসিয়েছে। নয়টি আলমারির তালা ভেঙে ছাত্র-ছাত্রীদের ফি নিয়ে যায়। পরবর্তী সময়ে হিসেব করে দেখা যায় ২৫ হাজার টাকা সহ কিছু সামগ্রী নিয়ে গেছে চোরের দল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্যান্য সামগ্রী নেওয়ার জন্য চোরেরা বিদ্যালয়ে থাবা বসায় নি। চোরের মূল উদ্দেশ্য নগদ অর্থ।

যাইহোক ঘটনা প্রত্যক্ষ করে শিক্ষক শিক্ষিকারা সাথে সাথে খবর দেন পুলিশকে। পুলিশ এসে চুরির অভিযোগ হাতে নিয়ে হাত-পা ঝাড়া দিয়ে তদন্ত শুরু করেছে। তবে এই চুরির ঘটনায় কতটা কিনারা করতে পারবে সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে পুলিশ প্রশাসনের দিকে। কারণ গত এক থেকে দেড় সপ্তাহের মধ্যে বড়জলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চুরি, নন্দননগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চুরি, বনমালী পুর এলাকায় চুরি সহ বেশ কয়েকটি অভিযোগ শহরের বিভিন্ন থানার পুলিশের কাছে জমা পড়েছে। দুর্ভাগ্যের বিষয় হলো, পুলিশ এখন পর্যন্ত এ চোরের ঘটনাগুলো কোন চোরকে জালে তুলতে পারেনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য