Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যসফল অস্ত্রোপচার খোয়াই জেলা হাসপাতালে

সফল অস্ত্রোপচার খোয়াই জেলা হাসপাতালে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ সেপ্টেম্বর : সফলতার সাথে তৃতীয় মাইলস্টোন অতিক্রম করল খোয়াই জেলা হাসপাতালের শল্য চিকিৎসকের দল। সোমবার দুপুরের পর দুটি অস্ত্রপচার করে খোয়াই জেলা হাসপাতালের শল্য চিকিৎসকের দল। সফলতার সাথে তৃতীয় মাইলস্টোনটিও অতিক্রম করে দেখায়। এই বিষয়ে খোয়াই জেলা হাসপাতালে শল্য চিকিৎসক তৃনজিৎ দেববর্মা সোমবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এই দিন তারা প্রথম অস্ত্রপচার করেন খোয়াই বাইজাল বাড়ি থানাধীন  ফালগুনা বাড়ি এলাকার বাসিন্দা রিখনাই দেববর্মার।

খেলতে গিয়ে তার পায়ের উরুর হার ভেঙ্গে যায়। শেষে গত ১১ই সেপ্টেম্বর খোয়াই জেলা হাসপাতালের শল্য চিকিৎসক তৃনজিৎ দেববর্মার সাথে কথা বলে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে তার অস্ত্রপচার করা হয় সফলতার সাথে। পাশাপাশি এই দিনই বিকালে আরেকটি অস্ত্রপচার করেন তারা তেলিয়ামুড়া থানাধীন উত্তর মহারানীপুর নখিরাই এলাকার বাসিন্দা প্রফুল্ল দেববর্মার। গত কয়েক মাস আগে কোন দুর্ঘটনার কবলে পড়ে উনার ডান পায়ের গোড়ালি ভেঙ্গে যায়। এর পর বনাজী চিকিৎসা করালে ভাঙ্গা হার জোরা লাগলেও ঐ জায়গার চামরা এবং মাঙশ পচে যায়। শেষে শল্য চিকিৎসক তৃনজিৎ দেববর্মা রোগি প্রফুল্ল দেববর্মার খত স্থানে প্রতিনিয়ত ড্রেসিং করে সেই খত স্থানটি সুখিয়ে যাবার পর রোগি প্রফুল্ল দেববর্মার পায়ের উরুর চামরা কেটে তুলে এনে পায়ের সেই খত স্থানটিতে ড্রাফটিং করবেন বলে জানান চিকিৎসক তৃনজিৎ দেববর্মা।এই অপারেশনে উনার সাথে ছিলেন চিকিৎসক বিশ্বজিৎ দেববর্মা সহ হাসপাতালের অন্যান্য সিষ্টার সহকারীরা। তবে দুটি অপারেশনই সফলতার সাথে সম্পন্ন করেছেন। রোগীরা সুস্থ আছেন বলে জানান শল্য চিকিৎসক তৃনজিৎ দেববর্মা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য