বাড়িরাজ্যচুরি যাওয়া সামগ্রী সহ আটক ৪

চুরি যাওয়া সামগ্রী সহ আটক ৪

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ সেপ্টেম্বর : গত ১৩ সেপ্টেম্বর আমতলী বাইপাস স্থিত ওভেল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নির্মাণ সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। পরে নির্মাণ সংস্থার পক্ষ থেকে আমতলী থানায় একটা মামলা দায়ের করেন সেফটি অফিসার। পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্তে নেমে। পুলিশ চুরি যাওয়া ১৫০ টি রডের মধ্যে মোট ৬২ টি রড উদ্ধার করেছে। চারজনকে আদালতে প্রেরণ করা হয়।

 জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে বাকি রড গুলো উদ্ধার করতে সক্ষম হবে বলে ধারণা আমতলী থানার ওসির। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা হলো চারিপাড়া স্থিত পুলিশ পাড়ার আবদুল আমিন, হাপানিয়া কারইয়ামুরা এলাকার দীপঙ্কর সূত্রধর, ভট্টপুকুর কালীতলার দেবাশীষ দে এবং কল্যাণ পাড়ার প্রিয়তোষ সরকার। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা নিয়েছে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য