স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ সেপ্টেম্বর : গত ৯ ই সেপ্টেম্বর রাতে খোয়াই থানাধীন সিপাইহাওর পঞ্চায়েতের অন্তর্গত শ্মশান ঘাটে এক মৃতদেহের সৎকার নিয়ে মৃতদেহের পরিবার এবং সিপাইহওয়ার পঞ্চায়েতের অন্তর্গত আমতলী এলাকার জনগণের মধ্যে ব্যাপক ঝামেলা তৈরি হয়। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের সঙ্গে সেই এলাকার বেশ কয়েকজন মিলে পুলিশকে মারধর এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।
এর পরিপ্রেক্ষিতে পুলিশ বেশ কয়েকজনের বিরুদ্ধে সপ্রণোদিত ভাবে মামলা গ্রহণ করেন। পুলিশ যাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করেন এর মধ্যে স্থানীয় পঞ্চায়েতের উপ-প্রদান সুদীপ দেববর্মা এবং পঞ্চায়েতের এক সদস্য গৌতম তাঁতিকে অভিযুক্ত করেন পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১২ ই সেপ্টেম্বর সিপাই হাওর পঞ্চায়েতের প্রধান সহ সাত জন পঞ্চায়েত সদস্য খোয়াই ব্লক আধিকারিক কাছে আবেদন করেন যে গত ৯ সেপ্টেম্বর ঐ রাতের ঘটনার সুস্থ বিচারের দাবিতে একটি আবেদন পত্র প্রদান করেন।
অন্যথায় প্রধান সহ সাত জন পঞ্চায়েতের সদস্যরা পদতেগের ইচ্ছা প্রকাশ করেন। সেই অনুযায়ী সোমবার দুপুর নাগাদ খোয়াই ব্লক আধিকারিক কাছ থেকে সেই আবেদন পত্র প্রত্যাহার করে নিয়ে যান প্রধান সহ ৭ জন পঞ্চায়েত সদস্য। পঞ্চায়েতের প্রধান সহ সমস্ত সদস্যরা পরিষ্কারভাবে জানিয়ে দেন আগে তারা কোন পদত্যাগ পত্র জমা দেননি। সমস্ত পঞ্চায়েত সদস্যরা আগের মতই তারা পঞ্চায়েতের কাজকর্ম করবেন বলে জানান সংবাদ মাধ্যমের কাছে।

