Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে মদ বিক্রির প্রতিবাদ করায় মধ্যযুগীয় বর্বরতার শিকার গৃহবধূ

মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে মদ বিক্রির প্রতিবাদ করায় মধ্যযুগীয় বর্বরতার শিকার গৃহবধূ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ সেপ্টেম্বর : মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে মদ বিক্রির প্রতিবাদ করায় আক্রান্ত গৃহবধূ। দুই যুবক এবং এক মহিলা মিলে গৃহবধূকে মাটি ফেলে, চুলে ধরে বেধড়কভাবে মারধর করলো। আক্রান্ত গৃহবধূ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা ফটিকরায় থানাধীন তরুণীনগর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড এলাকায়। ঘটলো এক নৃশংস মারধরের ঘটনা।

এলাকায় স্কুলের পাশে দেদার মদ বিক্রি বন্ধ করার দাবি জানায় এই গৃহবধূ। তাই প্রাণঘাতী আক্রমণের শিকার হলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, হরিপদ মজুমদারের স্ত্রী অঞ্জু মজুমদার মদ বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন গত কয়েকদিন ধরেই। এর পরেই এলাকার কথিত মদ ব্যবসায়ী বিপ্লব মজুমদার, তার স্ত্রী রিনা মজুমদার ও ছেলে পঙ্কজ মজুমদার মিলে অঞ্জু মজুমদারের উপর চড়াও হয়। অভিযোগ, তাকে বেধড়ক মারধর করে মাটিতে ফেলে বাঁশ দিয়ে প্রহার করে।

এমনকি তার অষ্টম শ্রেণির কন্যাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় অঞ্জু মজুমদারকে প্রথমে ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে তাকে কৈলাসহর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। ঘটনার সময় অঞ্জুর স্বামী হরিপদ মজুমদার বাড়িতে ছিলেন না। তিনি রাজমিস্ত্রির কাজ করেন। তাই তিনি কাজে ছিলেন। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, ঘটনার এতক্ষণ পার হয়ে গেলেও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি কেন? চারিদিকে সুশাসন চলছে বলে সরকারের দাবি? তাহলে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার জন্য কেন সুশাসন নেই রাজ্যে?

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য