Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যস্মার্ট সিটির রাস্তাঘাটে হাট বাজার, তিতি বিরক্ত আমজনতা

স্মার্ট সিটির রাস্তাঘাটে হাট বাজার, তিতি বিরক্ত আমজনতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ আগস্ট : আগরতলা শহরের বুকে যত্রতত্র ভাবে রাস্তা দখল করে বসছে বাজার হাট। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বাজারগুলি নিয়ে কড়া মনোভাব প্রকাশ করলেও বুড়ো আঙুল দেখিয়ে চলেছে প্রশাসন। যানজটে অতিষ্ঠ শহরবাসী। পায়ে হেঁটে চলার রাস্তা পর্যন্ত নেই বহু এলাকায়। এর অন্যতম নিদর্শন লেইক চৌমহনী বাজার এলাকা। অভিযোগ, লেইক চৌমুহনি বাজার থেকে রাধা মাধব উন্নয়ন সংঘ ক্লাব এলাকায় যাওয়ার রাস্তাটি সকাল থেকে রাত পর্যন্ত ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়ে থাকে।

 ট্রাফিক জ্যাম সৃষ্টি হওয়ার অন্যতম কারণ হলো এলাকায় যে ব্রীজ রয়েছে, তার মধ্যে ভোর থেকে কিছু সবজি বিক্রেতা কাঁচামাল সাজিয়ে রাস্তা দখল করে বসে থাকে। প্রতিদিন রাস্তার দুপাশে এভাবে বসে থাকার কারণে ট্রাফিক জ্যাম সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের যাতায়াতে এই রাস্তাটি পুরোপুরি বন্ধ হওয়ার মত অবস্থা। কারণ রাস্তার দুপাশ দখল করে তারা বসার পর ক্রেতারা বাইক, স্কুটি এবং গাড়ি দাঁড় করিয়ে সবজি সহ বিভিন্ন কাঁচামাল ক্রয় করছেন। এতে করে ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়। যান চালকদের সমস্যায় পড়তে হচ্ছে। এ বিষয়টি নিয়ে এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রবিবার। এলাকাবাসী বক্তব্য এভাবে রাস্তা দখল করে বসে থাকায় তাদের যাতায়াত করার মত কোন জায়গা নেই।

একটি অ্যাম্বুলেন্স আসলে যাওয়ার জায়গা পর্যন্ত নেই। এই সমস্যা নিয়ে ট্রাফিক ভবনকে অবগত করা হয়েছিল। তাদের পক্ষ থেকে কিছুদিন ট্রাফিক দেওয়া হলে তারপর আবার ট্রাফিক কর্মী তারা গুটিয়ে নেয়। যার ফলে সকাল সন্ধ্যা ট্রাফিক জ্যাম লেগে থাকছে এলাকায়। চলাচলের মত কোন অবস্থা নেই। এমনকি যারা এলাকায় ব্যবসা করতে আসছে তারা কোথা থেকে আসছে সেটাও জানে না এলাকাবাসী। ধারণা করা হচ্ছে প্রত্যন্ত এলাকা থেকে এসে ব্যস্ততম রাস্তা দখল করে পসরা সাজিয়ে বসছে। এমনকি বাজার কমিটির কাছে পর্যন্ত তাদের নাম গোত্র নেই। তবে একটা অংশ তুল্লা তুলে তাদের বসার সুযোগ করে দিচ্ছে বলে মনে করছে এলাকাবাসী। নাহলে এলাকায় ক্লাব এবং বাজার কমিটি থাকার পরেও কেন বিষয়টি নজর এড়িয়ে যাচ্ছে? এর আগে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার একাধিকবার লেইক চৌমুহনি বাজার পরিদর্শনে এসেছিলেন। তিনি কড়া হুশিয়ারি দিয়ে বলেছেন, রাস্তা দখল করে বা ফুটপাত দখল করে কোনরকম পসরা সাজিয়ে বসা যাবে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কে শোনে কার কথা! বড় বড় কথায় সীমাবদ্ধ সবকিছু। এলাকাবাসীর পক্ষ থেকে দাবি উঠেছে অবিলম্বে তাদের চলাচলের রাস্তা পরিষ্কার করে দেওয়ার জন্য। নয়তো দিনের পর দিন দুর্ভোগ বাড়ছে। ‌তবে এ ধরনের খবর নিয়মিত প্রকাশ হলেও মাথা ভারী প্রশাসনের টনক নড়ছে না। নেতা সহ বিভিন্ন ক্লাব কমিটির চিন্তা পকেট ভরার। যা জনগণের কাজে আসছে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য