Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যমেডিকেল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফেটারনিটি-র উদ্যোগে রক্তদান শিবির

মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফেটারনিটি-র উদ্যোগে রক্তদান শিবির

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ আগস্ট : রক্তদান মহৎ দান। এই ধারণাকে সামনে রেখে রবিবার মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফেটারনিটি-র উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। আগরতলা প্রেস ক্লাবে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, পুর নিগমের কর্পোরেটর সহ অন্যান্যরা।

 এইদিনের শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার বলেন রক্তদান করলে শারীরিক কোন সমস্যা হয় না। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন সামাজিক সংস্থার পাশাপাশি ক্লাবও রক্তদানে এগিয়ে আসছে। ত্রিপুরা রাজ্যে ১২ টি সরকারি ও ২ টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক রয়েছে। এই ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা হয় স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে। রক্তদানের কোন বিকল্প নেই। যে কোন দানের উপরে রক্তদান। এক ইউনিট রক্তদিয়ে একাধিক মুমূর্ষু রোগীর প্রান বাঁচানো সম্ভব। রক্তদান করলে রক্তদাতার শরীরের পক্ষেও ভালো হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য