Saturday, August 1, 2026
বাড়ি খেলা প্রতিপক্ষের সমর্থকদের হামলায় ব্রাজিলিয়ান ফুটবল ভক্তের মৃত্যু

প্রতিপক্ষের সমর্থকদের হামলায় ব্রাজিলিয়ান ফুটবল ভক্তের মৃত্যু

প্রতিপক্ষের সমর্থকদের হামলায় ব্রাজিলিয়ান ফুটবল ভক্তের মৃত্যু

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৮ অক্টোবর: সাও পাওলো রাজ্যে স্থানীয় সময় রোববার সকালে রাস্তার পাশে ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। সাও পাওলো থেকে ৪৬ কিলোমিটার (২৮ মাইল) উত্তরে মাইরিপোরা শহরের একটি হাসপাতালে ওই ভক্তের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।ব্রাজিলের ফেডারেল রোড পুলিশ সাংবাদিকদের জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স ৩০ বছর। এছাড়া আরও কোনো তথ্য দেননি তারা।

স্থানীয় গনমাধ্যমের খবর, ওই হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন।ব্রাজিলের শীর্ষ লিগে শনিবার আথলেতিকো পারানাইন্সির বিপক্ষে ৩-০ গোলে হেরে যায় ক্রুজেইরো। ম্যাচ শেষে বাসে চড়ে বেলো হরিজন্তে ফিরছিলেন ক্রুজেইরোর সমর্থকরা।সাও পাওলোর জননিরাপত্তা সচিবালয় জানিয়েছে, ক্রুজেইরোর প্রতিদ্বন্দ্বী পালমেইরাসের উগ্র সমর্থকরা এই হামলা চালিয়েছে।ব্রাজিলের টেলিভিশনের প্রচার করা ফুটেজে দেখা যায়, একটি বাসে আগুন জ্বলছে এবং ক্রুজেইরোর কয়েকজন সমর্থক ফুটপাতে পড়ে আছেন। পালমেইরাসের সমর্থকরা তাদের ঘুষি মারছে এবং লাঠি দিয়ে আঘাত করছে।

সমর্থকদের ওপর এমন হামলায় দুঃখপ্রকাশ করেছে ক্লাব ক্রুজেইরো। সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা লিখেছে, ‘ব্রাজিলে সমর্থকদের সহিংসতার আরেকটি ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত।’ক্লাবটির পক্ষ থেকেও ‘বেশ কয়েকজন সমর্থকের’ আহত হওয়ার কথা জানানো হয়েছে।সাও পাওলো-ভিত্তিক ক্লাব পালমেইরাসের পক্ষ থেকে এখন পর্যন্ত ঘটনাটি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha